চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক নিয়ে এক ছবিতে টাবু-কারিনা-কৃতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
টাবু, কারিনা, কৃতি একসঙ্গে ছবি, ফ্যাশন ও স্টাইলের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত পর্দায় এক হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন। তাদের অভিনীত আসন্ন ছবিটির নাম ‘দ্য ক্রু’।

কথা ছিল আসছে ২২ মার্চ মুক্তি পাবে ‘দ্য ক্রু’। তবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছবিটির টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি জানানো হয়েছে ছবিটি মুক্তির নতুন তারিখের কথা। এদিন কারিনা কাপুর খান নিজে ছবিটির টিজার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

‘দ্য ক্রু’ ছবিটির টিজার পোস্ট করে লেখেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। ‘দ্য ক্রু’ এই মার্চে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।’

অন্যদিকে টিজারে প্রথম একে একে ফুটে উঠতে দেখা যায় এই ছবির তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে একটি পুরুষ কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন যাতে আপনাদের হৃদয় বাইরে না বেরিয়ে আসে।’

একই সঙ্গে বাজতে থাকে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটির ধুন। এরপরই পর্দায় একে একে ফুটে উঠে তিন নায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। পরিশেষে দেখা যায় ছবি মুক্তির নতুন দিন ২৯ মার্চ।

ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এটির প্রযোজনা করেছেন রিয়া কাপুর এবং একতা কাপুর। ছবিটির শুটিং মূলত আবুধাবি এবং মুম্বাইতে হয়েছে। জানা গেছে, ছবিটির চিত্রনাট্য মূলত এয়ারলাইন ইন্ডাস্ট্রির পটভূমিতে। যেখানে বিমান সেবিকাদের জীবন, তাদের ক্যারিয়ার, আকাঙ্খা সহ নানান বাঁধা বিপত্তির গল্প বলা হয়েছে।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: কারিনা কাপুর খানকৃতি শ্যাননটাবু
Previous Post

বইমেলার দ্বিতীয় দিনে সিসিমপুরের আয়োজনে জমজমাট শিশু প্রহর

Next Post

ভোলার মাঝের চরে সবজির সমাহার, মিধিলির ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা

Next Post
ভোলার মাঝের চরে সবজির ক্ষেতে শ্রমিকরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার মাঝের চরে সবজির সমাহার, মিধিলির ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষিক্ত বার্টলেটের তোপ আর তিন ফিফটিতে জিতল অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT