চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষিক্ত বার্টলেটের তোপ আর তিন ফিফটিতে জিতল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে অভিষেকে বল হাতে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জাভিয়ের বার্টলেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ওভার বল করে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২৩১ রানে আটকে যায় ক্যারিবীয় ইনিংস। রানতাড়ায় জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় তুলেছে অস্ট্রেলিয়া। ৬৯ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় স্মিথের দল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই উইন্ডিজ ডেরায় আঘাত হানে। ১৭ রানে দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও জাস্টিন গ্রিভসের উইকেট তুলে নেন অভিষিক্ত বার্টলেট।

৩৭ রানে অধিনায়ক শাই হোপকেও হারায় উইন্ডিজ। তাকেও ফেরান ২৫ বর্ষী পেসার বার্টলেট। চাপ কাটিয়ে উইকেট ধরে খেলার চেষ্টা করেন তিনে নামা কেসি কার্টি।

৫৯ রানে চতুর্থ উইকেট হারায় উইন্ডিজ। কাভেম হজকে ফেরান ক্যামেরন গ্রিন। তখন ইনিংস মেরামতের চেষ্টা করেন রোস্টন চেজ ও কার্টি। পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়েন দুজন। চেজকে বোল্ড করে জুটি ভাঙেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। চেজ করেন ৬৭ বলে ৫৯ রান, ৭ চারে।

শতকের পথে হাঁটতে থাকা কার্টি থামেন ৮৮ রানে, রানআউট হয়ে। ১০৮ বলের ইনিংসে কার্টি হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। কার্টির বিদায়ের পর গোল্ডেন ডাকে ফেরেন রোমারিও শেফার্ড। ম্যাথু ফোর্ড করেন ২১ বলে ১৯ রান।

শেষপর্যন্তও খেলতে পারেনি ক্যারিবীয়রা, ৬ বল হাতে রেখে অলআউট হয়। সংগ্রহ করে ২৩১ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষিক্ত বার্টলেট নেন ৪ উইকেট।

রানতাড়ায় নেমে প্রথম ওভারে ট্র্যাভিস হেড ফিরে গেলেও পরের তিন ব্যাটার খেলেছেন বড় ইনিংস। ৪৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে রানের গতি তুলে দিয়ে যান জশ ইংলিশ। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন স্মিথ ও গ্রিন।

প্যাট কামিন্সের অবর্তমানে অধিনায়কত্ব করা স্মিথ অপরাজিত থাকেন ৭৯ বলে ৭৯ রানে। গ্রিন মাঠ ছাড়েন ১০৪ বলে ৭৭ রান নিয়ে। তিন ম্যাচ সিরিজে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া।

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজজাম্পামেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডলিড স্পোর্টসশাই হোপস্মিথ
Previous Post

ভোলার মাঝের চরে সবজির সমাহার, মিধিলির ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা

Next Post

ভারতের ১০ গোলে বেসামাল ভুটান

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে একত্রিত হয়ে হুমকি দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ১০ গোলে বেসামাল ভুটান

প্রবাসের ছিন্নপত্র বইমেলায় আসছে, লেখক কামরুল হাসান তনি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় আসছে ৫২ প্রবাসীর লেখা বই ‘প্রবাসের ছিন্নপত্র’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT