চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবিবিতে উৎসবের আমেজে করম পূজা অনুষ্ঠিত 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
পাঁচবিবিতে করম পূজার উৎসবের সময় নারীরা প্যান্ডেল ও পুজো সামগ্রী নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
শফিউল বারী রাসেল, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পুজোৎসব অনুষ্ঠিত হয়েছে।
ভাদ্র মাসের পাঁচশত একাদ্বশী তিথিতে আদিবাসী পল্লীগুলোতে করম গাছের ডাল-কাণ্ড দিয়ে মন্দির নির্মাণ করে নারী-পুরুষরা পাঁচদিন ব্যাপী উপোস শেষে মন্ত্রপাঠ ও নাচ-গানের মধ্যদিয়ে মঙ্গলবার সন্ধ্যারাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার কাঁশপুর এলাকার আদিবাসীরা করম পুজার এ উদযাপন করেন।
দিনরাত প্রখর রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠেঘাটে খেটে খাওয়া সোনার মানুষগুলোর মধ্যে করম পুজার উৎসবকে ঘিরে আনন্দের আমেজ বইছে। দলবেঁধে ছোট-বড় আদিবাসী নারী-পুরুষ মন্দিরের চারপাশে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে নাচ-গান করছেন।
কাঁশপুর করম পুজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্র মাহাতো বলেন, করোনার জন্য ২’বছর আমরা পুজা করতে পারি নি। দীর্ঘদিন পর করম পুজা অনুষ্ঠিত হওয়ায় সবাই এবছর বেশি বেশি আনন্দ উৎসব করছি।
কাঁশপুর করম পুজা উদযাপন কমিটির সাধারণ  সম্পাদক শ্রীনাথ চন্দ্র মাহাতো বলেন, পুজার অনুষ্ঠানে যাতে কোন অঘটন না ঘটে সেজন্য সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত আনসার ও থানা পুলিশ নজরদারি করেছে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব করম পুজার উৎসব পরিদর্শন করে আদিবাসী নেতাদের উদ্যেশ্যে বলেন, সামনের বছর উপজেলায় বসবাস করা সকল আদিবাসীদের অংশগ্রহণে এবং সকলের সহযোগিতায় করম পুজার আয়োজন পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে করার সার্বিক চেষ্টা ও সহযোগিতা করা হবে।
Tags: জয়পুরহাট
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মঙ্গল আসবে: পরিকল্পনা মন্ত্রী

Next Post

৪৯ বছরেও জাতীয়করণ হয়নি প্রাথমিক বিদ্যালয়টি

Next Post
প্রাথমিক বিদ্যালয়টি ৪৯ বছরেও জাতীয়করণ হয়নি।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৯ বছরেও জাতীয়করণ হয়নি প্রাথমিক বিদ্যালয়টি

চেলসি দলের কোচ টুখেল ক্যাপ পরা, মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুখেলকে ছাঁটাই করল চেলসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT