চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুখেলকে ছাঁটাই করল চেলসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি দলের কোচ টুখেল ক্যাপ পরা, মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মালিকের অধীনে ঢেলে সাজানো হয়েছে চেলসিকে। কাড়ি-কাড়ি অর্থ খরচের পরও ব্লুজদের আক্রমণে ছন্নছাড়া ভাব, রক্ষণে নাজুক অবস্থা এবং দিনশেষে ম্যাচ হার, সবকিছু নিয়ে তিক্ত-বিরক্ত ছিলেন কোচ থমাস টুখেল। সবশেষ হারের পর জার্মান কোচ বলেছিলেন, ‘কিছুই ঠিক নেই। একসঙ্গে সব গুছিয়ে নিতে হবে।’ সেই সুযোগটা আর পেলেন না, টুখেলকে ছাঁটাই করেছে চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ডায়নামো জাগরেবের কাছে হারের পর বুধবার দুপুরে টুখেলকে বরখাস্ত করার খবর জানিয়েছে ইংলিশ ক্লাবটি। অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে লিখেছে, ব্লুজ ক্লাবের কোচ হিসেবে আর থাকবেন না টুখেল।

টুখেলের বিপক্ষে এমন এক সময়ে সিদ্ধান্ত নিল চেলসি, যখন দল হিসেবে মাঠে ধুঁকছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ৩ জয়ে আছে টেবিলের ছয়ে। ভুগছে রক্ষণ, মাঝমাঠ এবং শেষ সময়ের খেলাতেও। প্রায় সবকয়টি ম্যাচেই গোল খেয়ে বসেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে তুলনামূলক কমশক্তির প্রতিপক্ষের কাছে শুরুতেই গোল খেয়েছে, পরে সেই গোলেই হার, সেই হারেই ছাঁটাই হলেন টুখেল।

কোচ ছাঁটাই করার আসল কারণ খোলাখুলি ভাবে জানায়নি প্রিমিয়ার লিগ জায়ান্টরা। রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের পর নতুন মালিক টড বোয়েলির অধীনে শততম দিন পূরণ করার পর কোচ ছাঁটাইয়ের বিষয়টি যুক্তিযুক্তই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

টুখেলের না থাকার দিনগুলোতে কোচিংয়ের অন্য স্টাফরা ম্যাচ পরিচালনা, ট্রেনিংসহ সবকিছুর দেখভাল করবেন। ১০ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ আছে চেলসির। নতুন কোচ নিয়োগের আগ পর্যন্ত কোচ ইস্যুতে আর কোনো মন্তব্যও করবে না ক্লাবটি। দ্রুতই নতুন কোচ আনবে বলেও আশ্বস্ত করেছে।

মঙ্গলবার রাতে টুখেলের অধীনে ১০০তম ম্যাচ খেলেছে চেলসি। এরমধ্যে প্রথম ৫০ ম্যাচে তার দল খেয়েছে মাত্র ২৪ গোল, পরের ৫০ ম্যাচে ৫৩ গোল। এই পরিসংখ্যান বিব্রতকর হলেও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন টুখেল। তাকে ক্লাবের ইতিহাসের অংশ বলেই বিবৃতিতে উল্লেখ করেছে চেলসি।

Tags: চেলসিচ্যাম্পিয়ন্স লিগজার্মানটুখেলপ্রিমিয়ার লিগবোয়েলিলিড স্পোর্টস
Previous Post

৪৯ বছরেও জাতীয়করণ হয়নি প্রাথমিক বিদ্যালয়টি

Next Post

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারে

Next Post
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারে

দুই ক্রিকেটার অনুশীলনে ব্যাট ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সফট বলে সোহানের ব্যাটিং, হাসানের ফিটনেস টেস্টের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT