চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপৎসীমার কাছে কাপ্তাইয়ের পানি, খুলছে ১৬ জলকপাট

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
4:17 অপরাহ্ন 04, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাই জলকপাট থেকে পানি ছেড়ে দেওয়া হচ্ছে, বিপৎসীমার কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, আজ (৪ আগস্ট) সোমবার বিকেলে জলকপাট খুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা থাকবে।

তিনি আরও জানান, সোমবার সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৭ দশমিক ৪৯ ফুট (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট হলেও নিরাপত্তার স্বার্থে ১০৭ ফুট অতিক্রম করলেই সেটিকে বিপৎসীমা হিসেবে ধরা হয়। বর্তমানে পানির উচ্চতা সেই সীমার কাছাকাছি পৌঁছেছে।

মাহমুদ হাসান জানান, পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটই সচল রয়েছে এবং প্রতিদিন গড়ে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর ফলে আরও ৩২ হাজার কিউসেক পানি লেক থেকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি আরও বেড়ে গেলে ধাপে ধাপে জলকপাট খোলার মাত্রা বাড়ানো হবে।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tags: কাপ্তাই হ্রদজলকপাট
Previous Post

সাতক্ষীরায় নদীর স্রোতে ভেঙে পড়েছে ৭টি ব্রিজ

Next Post

‘রুম’ বদলে দিলো ব্রি লারসনের ভাগ্য!

Next Post
আধুনিক নারী ছবি, হালকা পোশাক ও সুন্দর হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রুম’ বদলে দিলো ব্রি লারসনের ভাগ্য!

প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া ৬০ কোটি লটারি জিতেছেন, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ কোটির লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT