চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ কোটির লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 04, আগস্ট 2025
in প্রবাস সংবাদ
A A
প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া ৬০ কোটি লটারি জিতেছেন, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর সর্বশেষ ড্রতে ২০ মিলিয়ন দিরহামের (প্রায় ৬০ কোটি টাকা) বিশাল পুরস্কার জিতেছেন প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া (৩৬)।

আজ (৪ আগস্ট) সোমবার খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে সবুজ বলেন, এটাই আমার জীবনে প্রথমবার বিগ টিকিট কেনা। আমি একাই টিকিটটি কিনেছিলাম। বন্ধুবান্ধবের মুখে এই নিয়ে অনেক শুনেছি, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখি।

আবুধাবি গিয়ে ইন-স্টোর থেকে টিকিট কেনেন সবুজ মিয়া। দুবাইতে বসবাসরত সবুজ মিয়া গত ১৮ বছর ধরে একজন দর্জি হিসেবে কাজ করে আসছেন। পরিবারকে সহায়তা করতে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি।

পুরস্কার জয়ের খবর পেয়ে তিনি বলেন, আমি একজন সাধারণ দর্জি, আমার আয় খুব সীমিত। তাই আপনি সহজেই বুঝতে পারবেন, এই জয়ের পর আমার অনুভূতি কতটা তীব্র ছিল। এটি আমার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভবিষ্যতে আবার বিগ টিকিট কিনতে পারি, তবে এই মুহূর্তে আমি কেবল কৃতজ্ঞ আর খুশি।

সবুজ ছাড়াও এরআগে শারজাহ প্রবাসী পারভেজ হোসেন আনোয়ার হোসেন একটি নতুন রেঞ্জ রোভার ভেলার জিতেছেন। ২০০৯ সাল থেকে আমিরাতে বসবাসরত ৪২ বছর বয়সী এই ব্যবসায়ী গত চার বছর ধরে প্রতি মাসে নিজে গাড়ি চালিয়ে আবুধাবি গিয়ে টিকিট কিনেছিলেন।

Tags: বিগ টিকিটসংযুক্ত আরব আমিরাত
Previous Post

‘রুম’ বদলে দিলো ব্রি লারসনের ভাগ্য!

Next Post

‘জোতার শেষকৃত্যে রোনালদোর অনুপস্থিতি অবিচার’

Next Post
রোনালদো ও রাবিও ফুটবল মাঠে একসঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জোতার শেষকৃত্যে রোনালদোর অনুপস্থিতি অবিচার’

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজ-কৃষ্ণার তোপে সিরিজ ড্র করে ফিরছে গিলের ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT