চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০০ কোটি আয়ের পথে ‘কল্কি’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 05, জুলাই 2024
in বিনোদন
A A
অ্যাডভেঞ্চার ও সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য, বিভিন্ন চরিত্রের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস জুড়ে চলছে এখন শুধুই ‘কল্কি ২৮৯৮ এডি’র তাণ্ডব। সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ঠিক সেটিই প্রমাণ করলো এই ছবি।

এবার সব রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড আয় করলো দক্ষিণী এই ছবি। মুক্তির মাত্র ৮ দিনে সারাবিশ্বে সাড়ে সাতশ কোটি টাকা আয় করে নিয়েছে ‘কল্কি’! ফলে আবারও প্রমাণিত হল দক্ষিণী ছবিই এখন গোটা দেশের বক্স অফিসের রাজা। এছাড়াও শুধু মাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫০ কোটি। ফলে বিশ্বব্যাপী ছবিটি যে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে আর বেশি সময় নিবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

রিপোর্ট বলছে, শুধুমাত্র প্রথম দিনেই ১৯১ কোটির ব্যবসা করে সারাবিশ্বে ভারতীয় ছবির ওপেনিং ডে-র সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে নাম লিখিয়েছে ‘কল্কি। যা কিনা ‘কেজিএফ ২’ (১৫৯ কোটি), ‘সালার’ (১৫৮ কোটি), ‘লিও’ (১৪২ কোটি), ‘সাহু’ (১৩০ কোটি), এমনকী শাহরুখ খানের ‘জওয়ান’ (১২৯ কোটি)-এর রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে।

যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমার ওপেনার হিসেবে এখনও রাজামৌলীর ‘আরআরআর’ (২২৩ কোটি) এবং ‘বাহুবলি ২’-এর রেকর্ড অক্ষত।

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।

‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অমিতাভ বচ্চনকমল হাসানকল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনপ্রভাস
Previous Post

বড় ব্যবধানে জিতেছেন বঙ্গবন্ধুর নাতনি

Next Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের তারিখ জানাল পাকিস্তান

Next Post
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দল প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের তারিখ জানাল পাকিস্তান

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT