চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:43 অপরাহ্ন 05, জুলাই 2024
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মনির আলম (৫০)। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

শুক্রবার ৫ জুলাই ভোরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির চলাচল রয়েছে। ওই হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এসময় আতঙ্কিত লোকজন ঘটনাটি স্থানীয় বনবিভাগকে জানায়।

তিনি আরও বলেন, বনবিভাগের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা করে। এসময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনবিভাগের এ রেঞ্জ কর্মকর্তা বলেন, বনবিভাগের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহীন বনে ফিরিয়ে নিতে সক্ষম হন। গত ৩ দশকেরও বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড়ে উঠার পর বন্যহাতির আক্রমণে কোন মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান সমীর রঞ্জন সাহা।

Tags: একজনের মৃত্যুকক্সবাজারবন্যহাতির আক্রমণ
Previous Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের তারিখ জানাল পাকিস্তান

Next Post

মুক্তিযোদ্ধা কোটা বিরোধীরা কী পাকিস্তানের পরাজিত শক্তির স্বজন?

Next Post
বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা কোটা বিরোধীরা কী পাকিস্তানের পরাজিত শক্তির স্বজন?

আত্মবিশ্বাসী যুবক শহরের পটভূমিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত রাখলেন রাম চরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT