চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ৩ দিন গান শোনাবেন কবীর সুমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 05, অক্টোবর 2022
in বিনোদন
A A
কবীর সুমন গিটার বাজাচ্ছেন, বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

গানের কথায়-সুরে অনায়াসে শাসক আর শোষকদের নির্মম সত্য বলে দিতে পারেন তিনি! সীনা টানটান করে সমাজের সঙ্গতি আর অসঙ্গতিগুলিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন এই গানের মাধ্যমেই। আবার দারুণভাবে বলতে পারেন প্রেমের কথাও। কারণ তার নাম কবীর সুমন।

তার বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর ত্রিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ঢাকায় আয়োজন করা হচ্ছে একক গানের অনুষ্ঠান। তাও একদিন নয়, তিন দিনব্যাপী। ১৫, ১৮ ও ২১ অক্টোবর তিনি আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল গাইবেন।

কবীর সুমন শেষবারের মত বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ঠিক ১৩ বছর পর তিনি আবার মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে। এমনটাই জানিয়েছে আয়োজকরা। শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজনটি টিকেট কেটে যে কেউ দেখতে পারবেন।

ইতোমধ্যে কবীর সুমনের গানের এই অনুষ্ঠানের টিকেট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে আয়োজকরা জানান, কেউ যদি কোন কারণে অনুষ্ঠানটিতে আসতে না পারেন তারাও টিকেট কেটে লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষ লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে পারবেন এই অনুষ্ঠান।

আয়োজকদের ইভেন্ট পেজ ও কবীর সুমনের পেজ থেকে টিকেটের মূল্য জানিয়ে বলা হয়, শুক্রবার-শনিবারে আউটলেটে পৌঁছে যাবে টিকেট। আউটলেটগুলোর নাম আর কোথায় কোথায় পাওয়া যাবে সেটা আলাদা ঘোষণায় জানিয়ে দেয়া হবে। প্রত্যেকটা অনুষ্ঠানের তিন ক্যাটেগরির টিকেট থাকবে। ক্যাটেগরিগুলো সিটিং পজিশন আর ভিউয়িং এঙ্গেল এর উপর ভিত্তি করে ঠিক করা হয়েছে বলে জানানো হয়।

১৫ অক্টোবর (শনিবার) দুপুর ২ টা সুমনের আধুনিক বাংলা গানের অনুষ্ঠানের প্রবেশ মূল্য যথাক্রমে ১১০০, ১৬০০ এবং ২১০০ টাকায়। ১৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ৩ টায় সুমনের বাংলা খেয়াল অনুষ্ঠানের প্রবেশ মূল্য যথাক্রমে ৭০০, ১১০০ এবং ১৪০০ টাকায়। ২১ অক্টোবর (শুক্রুবার) বিকেল ৪টা ৩০ মিনিটে সুমনের বাংলা গানের অনুষ্ঠানের প্রবেশ মূল্য ঠিক করা হয়েছে যথাক্রমে ১২০০, ১৭০০ এবং ২২০০ টাকা।

Tags: কবীর সুমনগানবাংলা খেয়াললিড বিনোদনশাহবাগসিনেমার গান
Previous Post

শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে আনসার-সুইপার সংঘর্ষ

Next Post

কৌর-মান্দানার সাথে মাসসেরার দৌড়ে জ্যোতি

Next Post
তিনজন নারী ক্রিকেটার ভারতের ও বাংলাদেশের জার্সিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৌর-মান্দানার সাথে মাসসেরার দৌড়ে জ্যোতি

মাধুরীর বাড়ি থেকে সমুদ্রের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধুরীর বাড়ি থেকে দেখা যায় সমুদ্র, দাম ৪৮ কোটি রূপি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT