চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে আনসার-সুইপার সংঘর্ষ

এস কে রাসেল by এস কে রাসেল
5:31 অপরাহ্ন 05, অক্টোবর 2022
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
হাসপাতালের প্রবেশদ্বারে আনসার-সুইপার সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫জন আহত হয়েছে।

জানা গেছে, সকালের দিকে সুইপারদের একটি মোবাইল চুরি হয়। সেই ঘটনায় হাসপাতালের প্রবেশ পথে থাকা আনসার সদস্যকে কী দায়িত্ব পালন করে এমন প্রশ্ন করাকে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনায় সেই সুইপার সদস্যকে ঘটনাস্থলে ও ক্যাম্পে নিয়ে মারধর করে। সেই ঘটনায় সুইপার সদস্যকে ক্যাম্প থাকে উদ্ধার করতে ক্যাম্পে গেলে আবারও তাদের উপর হামলা করে আনসার সদস্যরা। পরে দু’পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আনসার সদস্যরা ফাঁকা গুলি করলে সুইপার ও এলাকাবাসী ঘটনাস্থল ত্যাগ করে।

আনসারদের দাবি, এ ঘটনায় তাদের কয়েজন সদস্য আহত হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান জানান, আজ সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল হারানো যায়। এ সময় ঐ সদস্য মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হরিজন সম্প্রদায়ের ঐ সদস্য তার কলোনীতে খবর দেয়। এদিকে এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসে। এক পর্যায়ে তাদের গণ্ডগোল বেঁধে যায়। এতে এক আনসার সদস্য সহ সাতজনের মতো আহত হয়েছেন।

তিনি বলেন, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

Previous Post

বিএনপির মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

Next Post

ঢাকায় ৩ দিন গান শোনাবেন কবীর সুমন

Next Post
কবীর সুমন গিটার বাজাচ্ছেন, বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ৩ দিন গান শোনাবেন কবীর সুমন

তিনজন নারী ক্রিকেটার ভারতের ও বাংলাদেশের জার্সিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৌর-মান্দানার সাথে মাসসেরার দৌড়ে জ্যোতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT