চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাডি খেলতে বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 06, মে 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ। নিয়মিত হওয়ায় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের বর্ষপঞ্জিতেও আছে বাংলাদেশের এ প্রতিযোগিতা। একইসঙ্গে বিবেচিত হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে। আগামী ২৩মে থেকে ৪ জুন হবে টুর্নামেন্টের চতুর্থ আসর।

ডিএমপি হেডকোয়ার্টার্সে সোমবার বৈঠক শেষে জানানো হয়, এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া- তিন মহাদেশের ১১টি বিদেশি দলের সঙ্গে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ।

ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার সাউথ কোরিয়া, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, নেপাল অংশ নেবে। সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা সাউথ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড এবং এশিয়ান কাবাডির পরাশক্তি পাকিস্তান প্রথমবার অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। তবে বিভিন্ন কারণে আসছে না লাতিন আমেরিকার আর্জেন্টিনা, ইউরোপের ইংল্যান্ড ও এশিয়ার চাইনিজ তাইপে।

আগামী ২৩ ও ২৪মে আসবে বিদেশী দলগুলো এবং ২৫মে ম্যানেজার্স মিটিংয়ে হবে গ্রুপিং ও সূচি। খেলা হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫০ বছর পূর্তিতে টুর্নামেন্টের চতুর্থ আসরকে বর্ণিলরূপ দিতে চায় কাবাডি ফেডারেশন। ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক জানান, ‘সারাদেশে একযোগে কাবাডি উৎসব করার পরিকল্পনা রয়েছে, হবে আতশবাজি।’

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রথম আসরে অংশ নিয়েছিল ৬টি দল। ২০২২ সালে দ্বিতীয় আসরে ৮টি ও ২০২৩ সালে তৃতীয় আসরে অংশ নেয় ১২টি দল। গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম দুবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া।

২০২১ সালে ৩৪-২৮ ও ২০২২ সালে ৩৪-৩১ পয়েন্টে জিতেছিল লাল-সবুজ দল। আর গত আসরে চাইনিজ তাইপেকে ২৮-৪২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল। তিনবারই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তুহিন তরফদার।

Tags: আর্জেন্টিনাকাবাডিবঙ্গবন্ধু কাপবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

মিমিক্রির কারণে বেজায় চটলেন করণ

Next Post

স্বজনদের না জানিয়ে প্রতিবন্ধী ও প্রবীণদের আশ্রমে আনতেন মিল্টন সমাদ্দার

Next Post
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজনদের না জানিয়ে প্রতিবন্ধী ও প্রবীণদের আশ্রমে আনতেন মিল্টন সমাদ্দার

তিলকা আদাদতে জিএমজি পণ্য ও চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের শাড়ি স্বত্ব ফিরে পেতে ভারতের সাথে আইনি লড়াই শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT