টাঙ্গাইলের শাড়ি স্বত্ব ফিরে পেতে ভারতের সাথে আইনি লড়াই শুরু করেছে বাংলাদেশ। শিল্প মন্ত্রণালয় হাইকোর্টকে জানিয়েছে, এজন্য ভারতের নামকরা আইনি প্রতিষ্ঠান ম্যাশন অ্যান্ড এসোসিয়েটকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্ভাব্য দেড় শ’র বেশি জিআই পণ্যের তালিকা আদালতে জমা দিয়েছে মন্ত্রণালয়।








