চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপ: মৌলভীবাজার ও রংপুর চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 28, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল ও ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্দীপনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি পুরুষ ও নারী জেলা চ্যাম্পিয়নশিপ। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে মৌলভীবাজার এবং নারী বিভাগে রংপুর শিরোপা জিতেছে।

পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে পরাজিত করে। ম্যাচের শুরুতে খুলনার কাশেম ‘সুপার রেইড’ দিয়ে দলকে লিড এনে দিলেও সেই আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। দুই দলের সমানে সমান লড়াইয়ের মাঝে মৌলভীবাজার একবার খুলনাকে অল আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়ে থাকা মৌলভীবাজার দ্বিতীয়ার্ধেও সেই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।

নারী বিভাগের ফাইনালে রংপুরের মুখোমুখি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধে ২৩-১৫ পয়েন্টে এগিয়ে ছিল রংপুর। দ্বিতীোর্ধে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ৪১-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুরের মেয়েরা।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেট লন্ডনের প্রধান নির্বাহী শহীদুল আলম রতন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সাইদুল ইসলাম (পুরুষ, মৌলভীবাজার) ও অন্তরা (নারী, রংপুর)। সেরা রেইডারের পুরস্কার উঠেছে আবুল কাশেম (পুরুষ, খুলনা) ও নাহিদা (নারী, ব্রাহ্মণবাড়িয়া)। সেরা ডিফেন্ডারের পুরস্কার উঠেছে তারেক (পুরুষ, মৌলভীবাজার) ও রোজিনা (নারী, রংপুর)।

গত ২৯ জুলাই বগুড়ায় ‘পদ্মা জোন’-এর খেলার মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল। সারাদেশকে ৮টি জোনে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রূপসা, ধানসিঁড়ি, সুরমা ও মধুমতি ভাগ করে জোনাল পর্ব অনুষ্ঠিত হয়। জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত এই আন্তঃজেলা পর্ব থেকে সেমিফাইনালে ওঠা চারটি দল এখন সার্ভিসেস দলগুলোর সঙ্গে মূল ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ’এ লড়াই করবে যা আজ থেকেই শুরু হচ্ছে।

Tags: কাবাডিখুলনাব্রাহ্মণবাড়িয়ামৌলভীবাজাররংপুরলিড স্পোর্টস
Previous Post

বিপিএলের প্রথম হ্যাটট্রিক সামির, সবশেষ রানার, আরও যত হ্যাটট্রিক

Next Post

বিউটিওলজি’র নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনে ক্রেতাদের ঢল

Next Post
বিউটিওলজি নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনে ক্রেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিউটিওলজি’র নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনে ক্রেতাদের ঢল

ক্রিকেটার শান্ত হাসিমুখে ট্রফি হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তকে নিয়ে ‘সমালোচনা’ নিতান্তই ভুল, প্রমাণ করেছেন তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT