চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের প্রথম হ্যাটট্রিক সামির, সবশেষ রানার, আরও যত হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 28, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলে প্রথম হ্যাটট্রিক করে সামিরের ছবি, বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের দ্বিতীয় দিনেই হ্যাটট্রিকের দেখা মিলেছে। সিলেট টাইটানসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে হ্যাটট্রিক করেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। এ নিয়ে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নবম হ্যাটট্রিকের দেখা মিলল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ১৮ বলে তখন ২৪ রান দরকার সিলেটের জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। বলা চলে জয়ের কাছাকাছিই ছিল স্বাগতিকরা। কিন্তু মুহূর্তেই নীরব হয়ে গেল সিলেটের গ্যালারি।

১৮তম ওভার করতে এসে নো-বলসহ ৫ রান দেন মেহেদী হাসান রানা প্রথম তিন বলে। পরের ৩ বলে সিলেটের তিন ব্যাটারকে পরপর ধরালেন সাজঘরের পথ।

একে একে আউট করেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে। আর তাতেই বিপিএলের চলমান আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন রানা। আর বিপিএল ইতিহাসে তার করা হ্যাটট্রিকটি নবম।

২০১২ সালে বিপিএলের অভিষেক আসরে দেখা গিয়েছিল এক হ্যাটট্রিকের। এর মধ্যে একাধিক হ্যাটট্রিক দেখা যায় দুই আসরে, ২০১৯ বিপিএলে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক এবং ২০২৪ সালে দুটি হ্যাটট্রিক হয়েছে।

অভিষেক আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৫ আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে বরিশাল বুলসের আল-আমিন হোসেন। ২০১৯ আসরে তিনটি হ্যাটট্রিকে নাম লেখান- রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওহাব রিয়াজ ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল।

এছাড়া ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেন, প্রতিপক্ষ ছিল সিলেট সানরাইজার্স। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি একই কীর্তি গড়েন।

Tags: বিপিএল ২০২৫মেহেদী হাসান রানালিড স্পোর্টসসিলেটসিলেট টাইটানসহ্যাটট্রিক
Previous Post

৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপ: মৌলভীবাজার ও রংপুর চ্যাম্পিয়ন

Next Post
জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল ও ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপ: মৌলভীবাজার ও রংপুর চ্যাম্পিয়ন

বিউটিওলজি নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনে ক্রেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিউটিওলজি’র নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনে ক্রেতাদের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT