চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in বিনোদন
A A
প্রথম সরকারি চাকরির শেষ দিন, তরুণী নারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতিকা জ্যোতিসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারজন পরিচালকের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গেল বছরের মার্চে শিল্পকলায় পরিচালক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর তাকে এই পদ থেকে অব্যাহতি দিলো সরকার। তিনি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।

জ্যোতি ছাড়াও আরো তিনজন পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা হলেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের কাজী আফতাব উদ্দিন হাবলু ও প্রযোজনা বিভাগের সোহাইলা আফসানা ইকো।

চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার প্রজ্ঞাপন নিজের ফেসবুকে পোস্ট করেন জ্যোতিকা জ্যোতি। সোমবার রাতে সেই পোস্টে জ্যোতি লিখেন,“আজ এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।”

এসময় জ্যোতি বলেন,“আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। লেখক, গবেষক, প্রকাশকদের অনুরোধ থাকলো আপনারা সরাসরি বিভাগে যোগাযোগ করবেন।”

শিল্পকলার দায়িত্বে থাকার অভিজ্ঞতা জানিয়ে জ্যোতি লিখেন,“দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।”

Tags: অভিনেত্রীগবেষণাজ্যোতিজ্যোতিকা জ্যোতিনিয়োগপরিচালকলিড বিনোদনশিল্পকলা
Previous Post

অদম্য ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

Next Post

২৬ বছরে চ্যানেল আই: ইমপ্রেসের প্রশংসিত ২৬ সিনেমা

Next Post
চ্যানেল আই অনলাইন এর ২৬ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ বছরে চ্যানেল আই: ইমপ্রেসের প্রশংসিত ২৬ সিনেমা

অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি রজনীকান্ত, কী হয়েছে অভিনেতার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT