চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি রজনীকান্ত, কী হয়েছে অভিনেতার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in বিনোদন
A A
অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতেই অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে সোমবার রাত থেকেই।

সোমবার মূলত পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে। মঙ্গলবার ( ১ অক্টোবর) সকাল থেকেই তার হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে।

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সবশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে।

আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদ-সহ ভারত জুড়ে বেশ কয়েকটি লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে, ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে৷

অভিনেতার অসুস্থতার খবরে সকল ভক্তের একটাই প্রার্থনা, ১০ অক্টোবর ভেট্টিয়ান মুক্তির আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত। তার হাসপাতালে ভর্তির খবর আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে অনুরাগীদের।- দ্য ইকোনোমিক টাইমস

Tags: দক্ষিনী অভিনেতারজনীকান্ত
Previous Post

২৬ বছরে চ্যানেল আই: ইমপ্রেসের প্রশংসিত ২৬ সিনেমা

Next Post

‘তুফান’ এর দর্শকদের কেন ‘মায়া’ দেখতে বললেন রাফী?

Next Post
চারজন ব্যক্তি চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তুফান’ এর দর্শকদের কেন ‘মায়া’ দেখতে বললেন রাফী?

স্বরাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের যারা এখনও দায়িত্বে যোগ দেয়নি, তারা ‘অপরাধী’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT