চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 23, এপ্রিল 2026
in - সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আব্দুল মান্নানকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক বেঞ্চ পুনর্গঠনে তাকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি। পাশাপাশি কজলিস্ট থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে। প্রশাসনিক ভাষায় এ ধরনের পদক্ষেপকে কার্যত ‘ওএসডি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিচারপতি আব্দুল মান্নানের অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল। ছবি: সংগৃহীত

ঘটনাটি ঘটে গত ৩ এপ্রিল কুমিল্লার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক ব্যক্তিগত অনুষ্ঠানে। সেখানে এপেক্স ক্লাবের একটি নির্বাচনকে কেন্দ্র করে বিচারপতি আব্দুল মান্নান উপস্থিত হয়ে নির্বাচন বন্ধের নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে।

তবে আয়োজকদের দাবি, ঢাকার কোনো আদালতের নির্দেশনা তারা পাননি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিচারপতি ও অন্যান্য সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা চলছে এবং একপর্যায়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিচারপতির নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনার প্রায় দুই মিনিটের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতেই বিচারপতি আব্দুল মান্নান-এর বিচারিক ক্ষমতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tags: আব্দুল মান্নানওএসডিপ্রধান বিচারপতিবাংলাদেশ সুপ্রিম কোর্টবিচারপতি
Previous Post

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল

Next Post

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

Next Post

'বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা'

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT