চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 23, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা করে বাড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিক প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর সভাপতিত্বে চলা এই বৈঠকে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে আলোচনার ভিত্তিতে তা কমিয়ে প্রায় ১১ পয়সা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৪ পয়সা হতে পারে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৩৪ পয়সা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

জ্বালানির দাম বাড়ার পরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানাতে শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সর্বশেষ ২০২২ সালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। এবারও একই কারণে ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Tags: বাসভাড়াশেখ রবিউল আলম
Previous Post

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

Next Post

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

Next Post

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে "ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস" অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT