চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে নেটওয়ার্কিং অভিজ্ঞতা বৃদ্ধি করবে জুনিপার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 16, আগস্ট 2022
in তথ্যপ্রযুক্তি
A A
নেটওয়ার্ক সংযোগ ও নিরাপত্তা বোর্ডের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে উদ্ভাবনী পণ্য সরবরাহের মাধ্যমে নেটওয়ার্কিং অভিজ্ঞতাকে বৃদ্ধি করবে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম ডেটা সেন্টার ও ক্লাউড হোস্টিং প্রতিষ্ঠান জুনিপার নেটওয়ার্কস।

সম্প্রতি বাংলাদেশে নিজেদের কার্যক্রম শুরু করেছে জুনিপার নেটওয়ার্কস। এক সংবাদ সম্মেলনে জুনিপার নেটওয়ার্কস-এর হেড অব ইন্ডিয়া ও এসএএআরসি সাজান পল জানালেন, বাংলাদেশের ৩টি জেলায় জুনিপার-এর ৪টি ডেটা সেন্টার রয়েছে; যার মধ্যে ২টি ঢাকায়, ১টি যশোরে এবং ১টি চট্টগ্রামে। বাংলাদেশে একটি চ্যানেল-নেতৃত্বাধীন ব্যবসা হিসাবে আমাদের পার্টনারদের গ্রাহক-চাহিদা অনুযায়ী সেরা-মানের সল্যুশন সরবরাহে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।

অটোমেটেড ম্যানেজমেন্ট টুলস ও পাওয়ারফুল নেটওয়ার্ক অ্যানালিটিক্স
সাজান পল বলেন, জুনিপার-এর জুনোস প্ল্যাটফর্মে গ্রাহকদের অ্যাপ্লিকেশন স্পেসে ‘নেটওয়ার্ক সফটওয়্যার’-এর প্রসার ও ডেলিভারি নিয়ন্ত্রণে ‘সফটওয়্যার ক্লায়েন্ট’-এর ব্যবহারের সুযোগ রয়েছে। প্ল্যাটফর্মটিতে রয়েছে জুনোস অপারেটিং সিস্টেম (ওএস) এবং জুনোস স্পেস-এর মতো পণ্য। জুনিপার ২০০০ সাল থেকে ভারতে কার্যক্রম পরিচালনা করছে। আমরা অটোমেটেড ম্যানেজমেন্ট টুলস এবং পাওয়ারফুল নেটওয়ার্ক অ্যানালিটিক্স ব্যবহারের মাধ্যমে সকল নেটওয়ার্ক অপারেটরের কাজ সহজতর করছি। আমাদের মূল লক্ষ্য হলো উদ্ভাবনী পণ্য সরবরাহের মাধ্যমে নেটওয়ার্কিং অভিজ্ঞতাকে বৃদ্ধি করা।

তিনি বলেন, গ্রাহক পরিষেবা প্রদানের পাশাপাশি বিশ্বব্যাপি আর-অ্যান্ড-ডি ও ব্যবসায়িক অপারেশন কেন্দ্রসমূহের ক্ষমতায়নেও আমরা কাজ করছি। বৃহত্তম পরিষেবা প্রদানকারী, এন্টারপ্রাইজ, ব্যাংকসহ বিভিন্ন সরকারি-মালিকানাধীন নেটওয়ার্কের সাথেও আমরা কাজ করি। বিশ্বব্যাপি বিভিন্ন আইটি, ডেটা সেন্টার ও ক্লাউড হোস্টিং প্রতিষ্ঠান জুনিপার-এর ইক্যুইপমেন্ট ব্যবহার করে থাকে। সর্বপ্রথম সিলিকন ডিজাইনার ও ডেভেলপার নিয়োগকারী নেটওয়ার্কিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে জুনিপার অন্যতম।

সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে জুনিপার
জুনিপার নেটওয়ার্কস-এর হেড অব ইন্ডিয়া আরও বলেন, জুনিপার-এর সাথে বিনিয়োগসহ উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে পাশে থাকতে যারা প্রস্তুত তাদের পুরস্কৃত করতে এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই আমরা মিস্ট অ্যাক্যুইজিশন সম্পন্ন করেছি এবং মিস্ট এআই ব্যবহার করে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিংয়ে বিপ্লব ঘটিয়েছি। জুনিপার মিস্ট এআই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো অসাধারণ অটোমেশন ও ইনসাইটস প্রদানের মাধ্যমে ব্যবসায়িক খরচ কমানো, দক্ষতা বৃদ্ধি এবং এআই ও মেশিন লার্নিং (এমএল) ব্যবহার করে যেকোন ডিজিটাল ব্যবহারকারীকে সেরা নেটওয়ার্কিং অভিজ্ঞতা প্রদানে আইটি উত্পাদনশীলতা বৃদ্ধি করা। পরিষেবা প্রদানকারীদের পাশাপাশি স্থানীয় এন্টারপ্রাইজ ও সরকারী স্থানসমূহজুড়ে আমরা গ্রাহকদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং প্রবৃদ্ধি সাধন করছি। বাংলাদেশের জুনিপার-এর জনপ্রিয় কিছু পণ্য হলো; ক্যাটালিস্ট সুইচ, রাউটার, ক্যাবল বক্স, ওয়্যার ম্যানেজার, ইন সুইচ, ডিরেক্ট অ্যাটাচ ক্যাবল ইত্যাদি।

দেশে ৫জি নিয়ে কাজ করছে জুনিপার
প্রতিষ্ঠান সম্পর্কে জুনিপার নেটওয়ার্কস-এর ডিরেক্টর এবং হেড অব এন্টারপ্রাইজ ও গভর্নমেন্ট, ইন্ডিয়া ও এসএএআরসি রাবিন্দ্রা সিং জানান, আমাদের এআই নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিতে, আরও সূক্ষভাবে সমস্যা সনাক্ত এবং ঝুঁকি প্রতিরোধ করতে সাহায্য করে। আরও আছে এক্সপেনশন অব সেকইনটেল টু মিস্ট প্রযুক্তি। এর মাধ্যমে জুনিপার কানেক্টেড সিকিউরিটি স্ট্র্যাটেজি-জুড়ে ওয়্যারলেস অ্যাক্সেস সম্ভব হচ্ছে। এটি মিস্ট ডব্লিউ-ল্যান প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখে এবং যেকোন ঝুঁকি থেকে নেটওয়ার্ককে নিরাপদ রাখে। বাংলাদেশে ৫জি (ফাইভ জি) নিয়েও আমরা কাজ করছি।

নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি সতর্ক জুনিপার
রাবিন্দ্রা সিং বলেন, আমাদের লক্ষ্য ও কার্যক্রমসময়হ বাস্তবায়নে সহায়ক হিসেবে আমরা মারভিস-এর (মিস্ট’স এআই) ব্যবহার অন্যতম। মারভিস নির্দিষ্ট সমস্যাসমূহ সনাক্ত করে গ্রাহক ও অংশীদারদের অবগত করে এবং দ্রুত সমস্যার সমাধান করে। এটি লেবার খরচ কমিয়ে এমএল ক্ষমতার মাধ্যমে উক্ত সমস্যার ইনসাইট প্রদানে ও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সমাধান করে। আরেকটি হলো ওয়্যারড অ্যাস্যুরেন্স সার্ভিস। জুনিপার মিস্ট ক্লাউডের মাধ্যমে গ্রাহকদের জুনিপার এন্টারপ্রাইজ অ্যাক্সেস পরিবর্তন করে অটোমেটেড অপারেশনস ও সার্ভিস লেভেলে নিয়ে আসে৷ এটি তারযুক্ত পৃথিবীতে এক নতুন ধরণের অটোমেশন ও ইনসাইট প্রদান করে যা অ্যানোমলি ডিটেকশন, সুইচ হেলথ ম্যাট্রিক্স এবং মারভিস ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অ্যাসিস্টেন্ট-এর মাধ্যমে সমস্যার সহজ সমাধান প্রদান করে। আমরা নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি সতর্ক।

Previous Post

টিম টাইগ্রেসের সামনে দারুণ সুযোগ

Next Post

‘দামাল’ এর ট্রেলার সামনে আসতেই নেটদুনিয়ায় হইচই

Next Post
নেটদুনিয়ায় হইচই সৃষ্টি করেছে দামাল ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দামাল’ এর ট্রেলার সামনে আসতেই নেটদুনিয়ায় হইচই

বিনোদন অনুষ্ঠানে এক নারীর নাচের দৃশ্য, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে 'ডার্টি পিকচার'এর সিক্যুয়েল, বিদ্যা কি থাকছেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT