চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিম টাইগ্রেসের সামনে দারুণ সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 16, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশের নারী ক্রিকেটাররা ম্যাচ কম পান’ —কথাটি টাইগ্রেস ক্রিকেটে স্থায়ী হতে চলেছিল। গত মার্চে ওয়ানডে বিশ্বকাপ থেকে ফেরার পর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নামতে পারেননি সালমা-রুমানারা। আইসিসির নতুন সফর সূচি পরিকল্পনায় সেই ম্যাচখরা অনেকটাই কেটে যাচ্ছে।

টিম টাইগ্রেস আসছে ৩ বছরে সাদা বলের দুটি ফরম্যাটে ৫০ ম্যাচ খেলবে। মঙ্গলবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২২-২৫ চক্রে ২৪টি একদিনের ও ২৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশে চারটি দলকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি চারটি দেশে সফর করবে লাল-সবুজের দল।

সালমা-রুমানাদের নতুন এফটিপির যাত্রা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। নিউজিল্যান্ড সফর বাদেও সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে তিনটি করে টি-টুয়েন্টি আর ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

ঘরের মাটিতে আতিথেয়তা দেবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডকে। প্রতিটি দলের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দুটি বেশি, অর্থাৎ পাঁচটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

আইসিসির এফটিপির অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিপক্ষ বাড়ার পাশাপাশি ম্যাচও বেড়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মতো দলগুলোর। ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর প্রায় একযুগে মোটে ৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। সেখানে নতুন এফটিপি অনুযায়ী, তিন বছরে আরও ২৪টি ওয়ানডে খেলবে।

২০১২ সালে টি-টুয়েন্টি পথচলা শুরুর পর এপর্যন্ত এ ফরম্যাটে ৭৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে এক তৃতীয়াংশ আইসিসি ইভেন্টের বাছাইপর্বের ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজে এবার সেখানে খেলার সুযোগ পাচ্ছে ২৬টি ম্যাচ।

গত চক্রে বাংলাদেশের মেয়েরা ১১টি ওয়ানডে খেলতে পেরেছিল, নতুন চক্রে তা বেড়ে দ্বিগুণ হয়েছে। অবশ্য দুই ফরম্যাট মিলিয়ে সাদা বলে ৫০টি ম্যাচ খেললেও নতুন এ সূচিতে লাল বলের কোনো ম্যাচ পায়নি লাল-সবুজের দল। সূচিতে ইংল্যান্ড সর্বোচ্চ ৫টি টেস্ট খেলবে, অস্ট্রেলিয়া ৪টি, সাউথ আফ্রিকা ৩টি এবং ভারত ২টি টেস্ট খেলার সুযোগ পাবে।

মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) ৭টি টেস্ট, ১৫৯টি টি-টুয়েন্টি ও ১৩৫টি ওয়ানডে খেলবে ১০টি দল। চক্রের শেষে শীর্ষ পাঁচটি দল ও স্বাগতিক দল ২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। বাকি দলগুলোকে বাছাইপর্বের মধ্য দিয়ে যেতে হবে। ৮ দল নিয়ে ভারতে আয়োজিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

Tags: আইসিসিএফটিপিটিম টাইগ্রেসবাংলাদেশের নারী ক্রিকেটসালমা
Previous Post

গার্ডার পড়ে নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Next Post

বাংলাদেশে নেটওয়ার্কিং অভিজ্ঞতা বৃদ্ধি করবে জুনিপার

Next Post
নেটওয়ার্ক সংযোগ ও নিরাপত্তা বোর্ডের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নেটওয়ার্কিং অভিজ্ঞতা বৃদ্ধি করবে জুনিপার

নেটদুনিয়ায় হইচই সৃষ্টি করেছে দামাল ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দামাল’ এর ট্রেলার সামনে আসতেই নেটদুনিয়ায় হইচই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT