চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই ঘোষণাপত্র অপরিপূর্ণ, উল্লেখযোগ্য অনেক ইস্যু উপেক্ষিত: আখতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় নাগরিক মঞ্চের সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জুলাই মাসে ঘোষিত অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণের সমালোচনা করে জানিয়েছে, এতে দেশের ইতিহাস ও বাস্তবতা পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি। ঘোষণাপত্রে আমরা যে পরিপূর্ণতার দাবি জানিয়েছিলাম, তার অনেক কিছুই উপেক্ষিত রয়েছে।

বুধবার ৬ আগস্ট দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ঘোষণাপত্রে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ (বিশেষত ৪৭(৩))-এর কোনো উল্লেখ নেই, যা যুদ্ধাপরাধীদের বিচার ও মানবাধিকার ইস্যুর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এর ফলে একটি বড় ঐতিহাসিক ও আইনি প্রেক্ষাপট এড়িয়ে যাওয়া হয়েছে।

আখতার বলেন, সরকার শহীদ ও আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে ব্যর্থ হয়েছে, যা এই ঘোষণাপত্রেও প্রতিফলিত। ১৯৭১ সালের শহীদদের সঠিক সংখ্যা নিয়ে সরকার আজও কোনো নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে পারেনি। সেই অক্ষমতা এই ঘোষণাপত্রেও প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিসিয়াল কিলিং, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র সমৃদ্ধ হতো।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবি আমরা জানিয়ে এসেছি।

প্রসঙ্গত, জুলাই মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি ঘোষণাপত্র প্রকাশ করে, যেখানে ভবিষ্যৎ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক সমঝোতার নানা দিক নিয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এই ঘোষণাপত্রে জাতির বিভাজনের অতীত থেকে বের হয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানানো হয়।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিজুলাই গণঅভ্যুত্থান বাষির্কীজুলাই ঘোষণাপত্রসদস্য সচিব আখতার হোসেন
Previous Post

হাইকোর্টের আদেশ অমান্য করে ৮২ জন পিটিআই ইনস্ট্রাক্টরের পদায়ন

Next Post

জুলাই পুনর্জাগরণ এবং তারুণ্যের উৎসব উদযাপনে বৃক্ষরোপণের উদ্যোগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের

Next Post
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই পুনর্জাগরণ এবং তারুণ্যের উৎসব উদযাপনে বৃক্ষরোপণের উদ্যোগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের

কোরিয়ান জনপ্রিয় অভিনেতার মরদেহ গাড়ি থেকে উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি থেকে কোরিয়ান জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT