চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি থেকে কোরিয়ান জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 06, আগস্ট 2025
in বিনোদন
A A
কোরিয়ান জনপ্রিয় অভিনেতার মরদেহ গাড়ি থেকে উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার ভীষণ জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউ আর নেই। ৪ আগস্ট সকালে রাজধানী সিউলের নিকটবর্তী ইউগন এলাকার একটি আবাসিক কমপ্লেক্সে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সং ইয়ং-কিউয়ের মরদেহ সকাল ৮টার দিকে তার এক পরিচিত ব্যক্তি খুঁজে পান। পুলিশ নিশ্চিত করেছে, তার মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ মেলেনি, এবং কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।

জানা যায়, দুই মাস আগে এই অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ধরা পড়েন। সেসময় তার রক্তে অ্যালকোহলের মাত্রা এতটাই বেশি ছিল যে, দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী তা লাইসেন্স বাতিলযোগ্য অপরাধ। ওই ঘটনার জন্য তার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত হচ্ছিল এবং বিচার প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

ঘটনার পরপরই তাকে তিনটি নাটক ও প্রযোজনার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। যার মধ্যে ছিল দ্য ডিফেক্টস, দ্য উইনিং ট্রাই এবং শেকসপেয়ার ইন লাভ। ধারণা করা হচ্ছে, এসব নিয়ে হতাশ ছিলেন এই অভিনেতা।

সং ইয়ং-কিউ ১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘উইজার্ড মুরিউল’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বহু বেশি টেলিভিশন নাটক ও অসংখ্য চলচ্চিত্রে।

তার সবচেয়ে স্মরণীয় কাজ ছিল ২০১৯ সালের ‘এক্সট্রিম জব’ ছবিতে চিফ চোই চরিত্রে অভিনয়। ছবিটি দক্ষিণ কোরিয়ার অন্যতম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। এতে তিনি একজন গোপন পুলিশ ইউনিটের প্রধান হিসেবে অভিনয় করেন, যারা একটি ফ্রায়েড চিকেন রেস্টুরেন্টের আড়ালে মাদকবিরোধী তদন্ত চালায়।

তিনি রেখে গেছেন তার স্ত্রী ও দুই কন্যাকে। –ই অনলাইন

Tags: অভিনেতাদক্ষিণ কোরিয়াপ্রযোজনামঞ্চলিড বিনোদনসিনমোসিনেমাসিরিজস্টেজ
Previous Post

জুলাই পুনর্জাগরণ এবং তারুণ্যের উৎসব উদযাপনে বৃক্ষরোপণের উদ্যোগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের

Next Post

জুলাই ঘোষণাপত্রে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে: বিএনপি

Next Post
নির্বাচনী আলোচনা ও সমালোচকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই ঘোষণাপত্রে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে: বিএনপি

নির্বাচন ও নতুন সংবিধান নিয়ে এনসিপির মন্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি পাশ কাটানো হয়েছে এনসিপি’র মন্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT