চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের সরকারি গেজেটের ছবি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার করার পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি নিশ্চিত করেন, সরকার এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি অনুমোদন দিয়েছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়।

বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াতসহ মোট ২৪টি রাজনৈতিক দল গত ১৭ অক্টোবর স্বাক্ষর করে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা সনদে সই করেন।

পরে সনদটিতে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্পূর্ণ গেজেটটি দেখতে https://drive.google.com/file/d/1GGD4RwL2neUZr1qpeJTjG8imANEsF-Y1/view এই লিংকে ভিজিট করুন।

Tags: জুলাই সনদ বাস্তবায়নপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
Previous Post

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পুরো ভাষণ

Next Post

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

Next Post
ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

প্রধান উপদেষ্টা নতুন ক্রীড়া পুরস্কার বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে আবিষ্কার করার ক্ষেত্রে কোন শিশুই যেনো বাদ না পড়ে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT