চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:33 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in কক্সবাজার, জনপদ
A A
ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি উখিয়ার বিভিন্ন ক্যাম্পে শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা কর্মসূচি ঘুরে দেখেন।

জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান মন্ত্রী চ্যাপম্যান। পরে ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৭ এ যান।

প্রথমে তিনি ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ ও উপকরণ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন, সে বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন চ্যাপম্যান। পরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন।

দুপুরে তিনি মধুছড়া এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমানকে মুঠোফোনে কল দিলে সাড়া পাওয়া যায়নি।

Tags: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
Previous Post

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট প্রকাশ

Next Post

নিজেকে আবিষ্কার করার ক্ষেত্রে কোন শিশুই যেনো বাদ না পড়ে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা নতুন ক্রীড়া পুরস্কার বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে আবিষ্কার করার ক্ষেত্রে কোন শিশুই যেনো বাদ না পড়ে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের কুলসুম এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় পদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান আর্চারি: এককে প্রথম পদক এনে দিলেন কুলসুম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT