চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 18, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়ের সাথে কোচের দৃশ্য, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার হয় বিশ্বকাপ জেতা জুলিয়ান আলভারেজ, খেলেছেন টানা দুটি বিশ্বকাপ আসরের ফাইনাল। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও বেশ সফল একটি মৌসুম শেষ করেছেন তিনি। তবে চলতি গ্রীষ্মের দলবদলে তাকে দলে টানতে চায় বার্সেলোনা এবং আর্সেনাল। বিষয়টি নিয়ে হয়েছে বেশ জলঘোলা। অবশেষে তার দলবদল নিয়ে মুখ খুলেছেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।

আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরে দলবদলের জল্পনা-কল্পনা চলছেই। লা লিগা এবং প্রিমিয়ার লিগ দুই চ্যাম্পিয়ন দলই চায় তাকে। এর মাঝেই অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

বার্সেলোনার আগ্রহের বিষয়টি আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আরও জটিলতা তৈরি করেছে। দুই ক্লাবের মধ্যে একটি আইনি বিবাদ সম্পর্ককে আরও তিক্ত করেছে। সিমিওনে জানান, ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবস্থান এ বিষয়ে একদম পরিষ্কার। অ্যাটলেটিকোর বোর্ড তাদের এ মূল্যবান খেলোয়াড়কে কাতালোনিয়ার কিংবা ঘরোয়া কোন প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেয়াতে নারাজ।

সিমিওনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি, ক্লাবের মালিক যা বলেছেন তা যদি স্পষ্টভাবে বলে থাকেন, তবে বিষয়টি সেখানেই শেষ, এটি খুবই স্পষ্ট। এটা অনেকটা আদালতে যাওয়ার মতো, এর বাইরে আর কিছু নেই। আমরা যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেমন গ্রিজম্যান, দিয়েগো কস্তা এবং এখন জুলিয়ান, সেগুলোর প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমি প্রত্যেকের মতামতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।’

সিমিওনে নিশ্চিত করেছেন, মালাগার বিপক্ষে অ্যাটলেটিকোর লা লিগা মৌসুমের উদ্বোধনী ম্যাচে আলভারেজ খেলতে পারবেন না। তার ভবিষ্যৎ নিয়ে এত শোরগোল সত্ত্বেও সিমিওনে জানান, আন্তর্জাতিক দায়িত্ব থেকে দেরিতে ফেরার কারণে তার বর্তমান শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই তাকে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘আমি এখনও আগের মতোই ভাবি। আমি খেলার দিকটা দেখি। আমরা সবসময় যেমন কথা বলি, তেমনই কথা বলছি। খেলার দৃষ্টিকোণ থেকে, তার উন্নতির জন্য আমাদের তার সাথে আরও বেশি অনুশীলন সেশন প্রয়োজন। সে অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড়।’

অ্যাটলেটিকো বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করতে না চাইলেও হাল ছেড়ে দিচ্ছে না কাতালান ক্লাবটি। এ দিকে নতুন করে যোগ হয়ে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। সেপ্টেম্বরের ১ তারিখ শেষ হবে গ্রীষ্মের দলবদল, এর মধ্যে নির্ধারণ হয়ে যাবে, আলভারেজের ক্লাবে থাকা না থাকার বিষয়।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালজুলিয়ান আলভারেজদিয়াগো সিমিওনেবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

Next Post

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, ভারতের বিপক্ষে জয় নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

রাহাতের কাওয়ালি পরিবেশ, সমর্থক ও সমালোচকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT