চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 18, আগস্ট 2026
in বিনোদন
A A
রাহাতের কাওয়ালি পরিবেশ, সমর্থক ও সমালোচকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের কিংবদন্তী কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে কাওয়ালি পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান।

নুসরাত ফতেহ আলী খান প্রায় তিন দশক আগে প্রয়াত হলেও তাঁর সংগীত ও অনন্য কণ্ঠ এখনো পাকিস্তানসহ বিশ্বের অসংখ্য শ্রোতার কাছে সমান জনপ্রিয়। প্রতিবছরের মতো এবারও তাঁর মৃত্যুবার্ষিকীতে ভক্ত ও অনুরাগীরা তাঁকে স্মরণ করেন।

এদিন নুসরাতের শেষ শয্যায় শ্রদ্ধা জানাতে সেখানে যান তাঁর ভাতিজা রাহাত ফতেহ আলী খান ও ছেলে শাহ জমান আলী খান। শ্রদ্ধা নিবেদনের পর সমাধির পাশেই কাওয়ালি পরিবেশন করেন তারা।

এ সময় সেখানে উপস্থিত লোকজন ঐতিহ্যবাহী রীতিতে কাওয়ালি পরিবেশনকারীদের দিকে রুপি ছুড়ে দেন। রাহাতের এই পরিবেশনা দেখতে সমাধিস্থলে জড়ো হন বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই নুসরাতের সংগীত-ঐতিহ্যকে সম্মান জানিয়ে রাহাতের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে অন্য একটি অংশ সমাধিস্থলে কাওয়ালি পরিবেশনকে অনুচিত বলে প্রশ্ন তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী জানতে চেয়েছেন, একজন কিংবদন্তি শিল্পীর সমাধিস্থলে এভাবে কাওয়ালি পরিবেশন করা আদৌ কতটা শোভন। অন্যদিকে রাহাতের সমর্থকদের দাবি, এটি ছিল তাঁর চাচার সংগীত-ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনেরই একটি ভিন্নধর্মী প্রয়াস।

ফলে নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করতে গিয়ে রাহাত ফতেহ আলী খানের এই আয়োজন এখন শ্রদ্ধা ও বিতর্ক- দুইয়েরই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রো-পাকিস্তান

Tags: রাহাত ফতেহ আলী খানলিড বিনোদনশ্রদ্ধাসংগীত
Previous Post

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

Next Post

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী চা শ্রমিকদের রেইনকোট বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

চিকিৎসকরা অপারেশনের সময় পাথর সহ রোগীর মূত্রথলি দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT