চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের ৬ দাবি মানার আশ্বাস জবি প্রশাসনের

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:46 অপরাহ্ন 17, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক আন্দোলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত রেজিস্ট্রারের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বুধাবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে।

আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। নিতে হবে।

এছাড়াও মেসে অবস্থান করা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারি সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপোর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।

প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সকল প্রকার ব্যবস্থা নেয়া হবে মর্মে নিশ্চয়তা প্রদান করছে।

এর আগে, ছয় দফা দাবিতে উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত আবেদনে ৬ দফা দাবি পেশ করেন তারা।

Tags: কোটাকোটা আন্দোলনকোটাবিরোধী আন্দোলনজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
Previous Post

বার্সার কোচিংয়ে যোগ দিলেন থিয়াগো

Next Post

শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘সারাদেশে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Next Post
সায়েন্সল্যাবের সংঘর্ষে ছাত্রলীগের পিছু হটে রণক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘সারাদেশে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

কুবিতে ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT