চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
10:05 অপরাহ্ন 17, জুলাই 2024
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
কুবিতে ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকায় আন্দোলনকারীকে মারধর করার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী পারভেজ মোশাররফকে হলের আবাসিক শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে।

বুধবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২৪ নম্বর রুমে ঘটনাটি ঘটে।

অবাঞ্ছিত হওয়া পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের মতে, বঙ্গবন্ধু হলের পারভেজকে হল থেকে বের করে দেওয়ার জন্য তার রুমে যায় সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাকে রুমে না পেয়ে তার বেডিং ফেলে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমরা বঙ্গবন্ধু হলের ১৪তম আবর্তনের শিক্ষার্থীরা গত ১৫ জুলাই পদার্থবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের আরাফ ভূঁইয়ার উপর সংঘটিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। এ হামলায় আমাদের ১৪তম আবর্তনের পারভেজ মোশাররফ এই অমানুষটা সংশ্লিষ্ট থাকায় জানতে পেরে বঙ্গবন্ধু হল ১৪তম আবর্তনের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তাকে হল থেকে বের করে দিয়েছি।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা হলের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে কোন ধরনের ছাত্র রাজনীতি চলবে না। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে যেই কাজ করুক না কেন তাকে বয়কট করা হবে এবং হল থেকে চিরতরে বের করে দেওয়া হবে। কারণ সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোনো ধরনের আবর্জনা আমরা রাখব না।

অভিযুক্ত পারভেজ মোশাররফ বলেন, বেড বের করে দিছে এগুলো তো কোনো কথা না। আমার রুম থেকে হয়তো অন্যরা চলে গেছে কিন্তু আমি তো এখনও হলে স্থির।

আন্দোলনকারীদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, আমি কোনো হামলা করি নাই। এটাই আমি বলতে পারি। আমি হামলা করেছি, তার কোনো সত্যতাই নেই।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, বিষয়টি জানতে পেরে আমি হলে এসে খোঁজ খবর নিয়েছি এবং হলে অবস্থানরত শিক্ষার্থীদের সংঘাতমূলক পরিস্থিতি এড়াতে নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, এর আগে তার বিভাগের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। অভিযুক্ত পারভেজ মোশাররফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকৌশল অনুষদের সাংগঠনিক পদের সাবেক নেতা এবং বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েমের কর্মী।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়কোটা আন্দোলনকোটাবিরোধী আন্দোলনছাত্র আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘সারাদেশে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Next Post

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন: পুলিশ

Next Post
বাংলাদেশ নৌবাহিনী লোগো, নৌবাহিনী, সমুদ্র, দেশপ্রেম. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন: পুলিশ

বাগানে শ্রমিকরা কাজ করছেন, চ্যানেল আই লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সরকারি কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT