দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকের ভীড়। পর্যটন বাণিজ্যের কারণে দিনে দিনে শহর বড় হচ্ছে। নির্মাণ হচ্ছে হোটেল ও আবাসন ভবন। কমছে গাছ-গাছালি। এর মাঝে শহরের সবুজকে ধরে রাখার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবুল মনজুর।








