চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বাংলা ছবিতে মগ্ন দর্শক, সিনেপ্লেক্সে কোনঠাসা ভিনদেশি ছবি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
10:31 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
সিনেমা হলে দর্শকদের ভিড়, বাংলা ছবি দেখার জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চাঙা করে রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি ‘গলুই’ ও ‘শান’। মূলত এই দুই ছবি দিয়ে হাউজফুলের স্বাদ পায় দেশের প্রেক্ষাগৃহ।

কোরবানির ঈদে দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করার সেই জোয়ার বহুগুন বাড়িয়ে দেয় ‘পরাণ’। তার একমাস পর মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবিটিও স্পর্শ করে সাফল্যের চূড়া!

দর্শকদের হলে ফেরার এই জোয়ার সবচেয়ে বেশি চোখে পড়ে ঢাকার অভিজাত থিয়েটার স্টার সিনেপ্লেক্সে। এর সবগুলো শাখাতেই দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো। কর্তৃপক্ষ জানায়, গত আড়াইমাস ধরে বাংলা ছবির জোয়ারে ভিনদেশি ছবিগুলো এখন কোনঠাসা! দেশের ছবিগুলো সবচেয়ে বেশি শো পাচ্ছে। ব্যবসাও করছে।

মুক্তির ৭০দিন পার হলেও স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখতে ভীড় করছেন দর্শক। এরসাথে ‘হাওয়া’র জোয়ার তো চলছেই। এই দুটি পুরনো ছবির পাশাপাশি গেল শুক্রবার মুক্তি পাওয়া ‘বীরত্ব’ দ্বিতীয় সপ্তাহেও চলছে। এরসাথে যোগ হয়েছে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া দুই ছবি ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’।

টানা পাঁচটি ছবি দিয়ে জমজমাট হয়ে উঠেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তি পাওয়া অপারেশন সুন্দরবনের পরিচালক দীপংকর দীপন, অভিনেতা সিয়াম, রোশান, অভিনেত্রী নুসরাত ফারিয়া অনেকেই তাদের ছবির প্রচারে আসেন। তাদের পেয়ে দর্শকরা আনন্দে মেতে ওঠেন। এছাড়াও ছবি দেখতে আসেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ সহ একাধিক র‍্যাব কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে স্টার সিনেপ্লেক্সে এই চিত্র দেখা যায়। আরও দেখা যায়, সব বয়সী দর্শকদের আনাগোনায় মুখরিত বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স শাখা।

সিনেমা হলে দর্শকদের ভিড়, সাংবাদিক ও দর্শকদের সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অনেকেই পরিবার নিয়ে পছন্দের ছবি দেখতে না পেরে অন্য ছবি দেখছেন। আবার কেউ কেউ টিকেট না পেয়ে ফিরে যাচ্ছেন! কয়েকজন দর্শকদের সাথে আলাপ করে বোঝা যায়, বাংলা ছবির প্রতি চাহিদা বেশি!

তারা জানান, প্রচারণায় আকৃষ্ট হয়ে ছবি দেখতে এসেছেন। বেশিরভাগ দর্শকই অগ্রীম টিকেট কেটে ছবি দেখতে এসেছেন।

এরআগে সকাল থেকেই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাগুলোতে ঢুঁ দিতে দেখা গেছে ‘বিউটি সার্কাস’ এর পুরো টিমকে। এদিন বসুন্ধরায় সকালের শো’তে দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগ করেন জয়া আহসান, এবিএম সুমন সহ ছবি সংশ্লিষ্ট অনেকেই। প্রতিটি শো এদিন ছিলো দর্শকে পূর্ণ।

কথা হয় স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সঙ্গে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেপ্লেক্সের সবগুলো শাখায় বাংলা ছবি ভালো চলছে। মুক্তির প্রথমদিনে ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’-এ দারুণ আগ্রহ দর্শকদের দেখেছি।

সিনেমা হলের ভেতরে দর্শকদের ভিড়, বিভিন্ন দেশের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ খোঁজ নিয়ে জানা যায়, সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তির প্রথমদিনে ‘অপারেশন সুন্দরবন’র বেশিরভাগ শো হাউজফুল গেছে। বসুন্ধরা সিটিতে পাঁচটি শো-এর চারটিই ছিল হাউজফুল। অন্যদিকে, ‘বিউটি সার্কাস’ শো কম পেলেও দিনভর দারুণ দর্শক টেনেছে।

সিনেপ্লেক্সের এই কর্মকর্তা বলেন, একসাথে পাঁচ ছবির প্রদর্শন ও দর্শকদের বাংলা ছবির প্রতি দর্শকদের যে আগ্রহ দেখছি, এমনটা আগে দেখা যায়নি। দর্শকদের চাহিদায় বিদেশি ছবির শো কমিয়ে দেশিয় ছবি প্রাধান্য পাচ্ছে। বাংলা ছবির সুদিন ফেরাতে এটি ইতিবাচক দিক।

Tags: অপারেশন সুন্দরবনজয়া আহসানদীপংকর দীপনপরাণবিউটি সার্কাসবীরত্বলিড বিনোদনশানসিনেপ্লেক্সসিনেমাহাওয়া
Previous Post

ফুটবল খেলা দেখতে এসে স্কুলের টিনের ছাদ ধসে আহত ৫০

Next Post

নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যায় প্রাইভেট শিক্ষক তিনদিনের রিমান্ডে

Next Post
নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যায় গ্রেফতার যুবক, পুলিশ escort. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যায় প্রাইভেট শিক্ষক তিনদিনের রিমান্ডে

নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT