চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার

সুমন রায় by সুমন রায়
12:13 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আবুল কাশেম ভূইয়া।

শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ।

গত ১৯ সেপ্টেম্বর, সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে ‘অভিযোগ না নিয়ে ওসি বলেন, বেঁচে আছেন শুকরিয়া করেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতেই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রাইভেট কারে ঢাকায় আসার সময় যাত্রী ছদ্মবেশে থাকা চারজন ছিনতাইকারীর কবলে পড়েন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আল–মামুন। গাড়িটি নরসিংদী আসার পর তার হাত–পা ও চোখ বেঁধে, গলায় ছুরি ধরে পকেটে থাকা মুঠোফোন, মানিব্যাগ কেড়ে নেন তারা। পরে হত্যার হুমকি দিয়ে মানিব্যাগে থাকা ব্যাংকের কার্ডের গোপন নম্বর জেনে নরসিংদীতে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৯১ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ২০০ টাকা পকেটে দিয়ে আল–মামুনকে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট এলাকার একটি হোটেলের সামনে হাত–পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা।

ওই সময় এক নিরাপত্তাকর্মীর মুঠোফোন থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন তিনি। পরে নরসিংদী মডেল ও মাধবদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। দুই থানার পুলিশ সদস্যরা কথা বলে তাকে মাধবদী থানায় নিয়ে যান। কিন্তু থানায় কোনো অভিযোগ না নিয়ে তাকে ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়।

ঘটনার চার দিন পর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নিয়ে আবার নরসিংদীতে যান আল-মামুন। এ সময় অভিযোগ দেখে নরসিংদী মডেল থানার ওসি বলেন, ‘আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে করলেন? বেঁচে আছেন শুকরিয়া করে চলে যান।’

প্রত্যাহারের বিষয়ে জানতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারী মুঠোফোন নাম্বারে যোগাযোগ করলে কল রিসিভ করেন ওই থানারই একজন উপপরিদর্শক। তিনি জানান, ফিরোজ তালুকদার স্যার জরুরি প্রয়োজনে ঢাকায় গেছেন। নতুন অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া দায়িত্ব বুঝে নিচ্ছেন। আর কিছু বলতে পারব না।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ জানান, আমি শুনেছি প্রশাসনিক কারণে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতেই নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব থেকে মো. ফিরোজ তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া এরই মধ্যে তার দায়িত্ব বুঝে নিয়েছেন। মো. ফিরোজ তালুকদারকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

Tags: ওসি প্রত্যাহার
Previous Post

নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যায় প্রাইভেট শিক্ষক তিনদিনের রিমান্ডে

Next Post

বিউটি সার্কাস: এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিউটি সার্কাস: এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প

বাংলাদেশের রাজধানীতে শোক প্রকাশ ও মানবাধিকার আন্দোলন স্মরণে প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলি করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT