চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীন গণমাধ্যমের বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং সুরক্ষায় সরকার কাজ করবে।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান এসব কথা বলেন।

এসময় তিনি জানান, রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ির পরিবর্তে উন্নয়ন ও সমস্যা সমাধানে নীতি নির্ভর রাজনীতি করতে হবে। দেশে শুধুমাত্র গঠনমূলক আলোচনা ও বিতর্কের মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

তারেক রহমান ঢাকার যানজটসহ নাগরিক সমস্যা সমাধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যেখানে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে যাতায়াত সম্ভব হবে। এছাড়া পুরান ঢাকাকে আরও বাসযোগ্য করা এবং বুড়িগঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর মতো গড়ে তোলা হবে।

কৃষির ক্ষেত্রে তিনি বলেন, সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি দেশের কৃষির সামগ্রিক ব্যবস্থাপনা উন্নত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করবে।

তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠনের তাগিদ দেন এবং বলেন, সকল নাগরিককে মর্যাদা অনুযায়ী অধিকার দিতে হবে।

তিনি ফ্যামিলি কার্ড নিয়ে বলেন, দরিদ্র্য পরিবারের সদস্যরাই এটি ব্যবহার করবেন।

ডিআরইউ’র ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকরা নিরপেক্ষ থাকা গুরুত্বপূর্ণ। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

মতবিনিময় শেষে ডিআরইউ তারেক রহমানকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পারিবারিক মিলন মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় এবং শুভেচ্ছা স্মারক ও প্রকাশনা সামগ্রী তুলে দেয়।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং কমিটির অন্যান্য সদস্যরা। বিএনপি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।

Tags: ডিআরইউঢাকা রিপোর্টার্স ইউনিটিতারেক রহমাননির্বাচন ২০২৬ফ্যামিলি কার্ডবিএনপিবুড়িগঙ্গা নদীস্বাধীন গণমাধ্যম
Previous Post

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ: বার্সা-বায়ার্নসহ জায়ান্টদের জয়ের রাত

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ: বার্সা-বায়ার্নসহ জায়ান্টদের জয়ের রাত

ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT