চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ: বার্সা-বায়ার্নসহ জায়ান্টদের জয়ের রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 পূর্বাহ্ন 22, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

‎চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম রাউন্ডে বুধবার রাতে স্লাভিয়া প্রাগের বিপক্ষে প্রথমে গোল হজম করেও ফের্মিন লোপেজের জোড়া গোলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। হ্যারি কেনের জোড়া গোলে ইউনিয়ন সেইন্টকে হারিয়েছে ১০ জনে বায়ার্ন মিউনিখ। জয় পেয়েছে তিন ইংলিশ চেলসি, লিভারপুল এবং নিউক্যাসল ইউনাইটেড।

‎স্লাভিয়া ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটে ভাসিল কুসেজের গোলে এগিয়ে যায়। ৩৪ মিনিটে লোপেজ সমতা ফেরান। ৪২ মিনিটে আবারও তিনি জালের দেখা পান, লিড নেয় কাতালানরা। ৪৪ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি নিজেদের জালে বল জড়ালে আবারও সমতায় যায় দুদল। ২-২ শুরু হয় দ্বিতীয়ার্ধ। ৬৩ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৭০ মিনিটে গোল করেন লেভান্ডোভস্কি। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

আলিয়াঞ্জ অ্যারেনাতে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বায়ার্ন এবং সেইন্ট। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেন। তিন মিনিট পর ব্যবধান দিগুণ করেন ইংলিশ তারকা। ৬৩ মিনিটে কিম মিন-জে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় বায়ার্ন। শেষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র থাকে চেলসি এবং পাফোসের।‎ মোইসেস কাইসেডো ৭৮ মিনিটে জালের দেখা পেলে ১-০ গোলের জয় পায় ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন ব্লুজরা।

মার্শেইয়ের মাঠে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে ডোমিনিক সজোবোসজলাই লিড এনে দেন অলরেডসদের। ৭২ মিনিটে জেরোনিমো রুল্লি নিজের জালে বল জড়ালে ব্যবধান দিগুণ হয় লিভারপুলের। ম্যাচের শেষে যোগ করা সময় বোর্ডে তৃতীয় গোল যুক্ত করেন কোডি গ্যাকপো।

ঘরের মাঠে ৫৫ মিনিটে খেফ্রেন থুরাম এবং ৬৪ মিনিটে ওয়েস্টন ম্যাকেনি গোলে বেনফিকাকে ২-০তে হারিয়েছে জুভেন্টাস।

পিএসভিকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। অষ্টম মিনিটে ইয়োয়েন উইসা, ৩০ মিনিটে অ্যান্টনি গর্ডন এবং ৬৫ মিনিটে হার্ভে বার্নস গোল করেন।

একই রাতে গ্যালাতাসারে ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ‎কারাবাগ এফকে ৩-২ গোলে হারায় ফ্রাঙ্কফুর্টকে। আটালান্টার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলেছে অ্যাথলেটিক ক্লাব।

Tags: চেলসিচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
Previous Post

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তারেক রহমান

Next Post

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন

Next Post
ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন

সারা দেশে নির্বাচনী প্রচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT