চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আজহার মাহমুদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 14, মে 2023
in বাংলাদেশ
A A
প্রয়াত সাংবাদিক আজহার মাহমুদ এর কালো ও সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাস লাইভ২৪ ডট কম-এর প্রধান সম্পাদক আজহার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

রোববার ১৪ মে বিকাল ৩ টায় রাজধানীর ধানমণ্ডির ইবনে সীনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার বাদ মাগরিব রাজধানীর শাহীনবাগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আজহার মাহমুদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি—ডিআরইউয়ের স্থায়ী সদস্য ছিলেন।

গত এক সপ্তাহ আগে অসুস্থতা নিয়ে হাসাপাতালে ভর্তি হন আজহার। জন্ডিস এবং লিভার জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

আজহার মাহমুদ দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন, ভয়েস অব আমেরিকা, বৈশাখী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

আজহার মাহমুদের পৈত্রিক জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি ঢাকাতেই স্থায়ীভাবে থাকতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার স্ত্রী একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন।

সাংবাদিক আজহার মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মধ্যে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করে শোক জানাচ্ছেন।

আজহার মাহমুদের মৃত্যুতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতবৃন্দ গভীর শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

২০১৯ সালে সাংবাদিক আজহার মাহমুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর হারুন-উর রশীদ।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আজহার মাহমুদ ওই মামলায় হাজিরা দিতে রংপুর আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরদিন ১৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ সাংবাদিক আজহার মাহমুদকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান।

Tags: মারা গেছেন
Previous Post

ছয় হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

Next Post

ঘরের মেঝেতে স্ত্রীর নিথর দেহ, স্বামীর মরদেহ ঘরে ঝুলন্ত

Next Post
বিভিন্ন মানুষ ঘরের বাইরে জড়ো হয়েছে, ঘটনাস্থলে লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মেঝেতে স্ত্রীর নিথর দেহ, স্বামীর মরদেহ ঘরে ঝুলন্ত

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর তামিমের ফিফটি, ২২ মাস সেঞ্চুরি নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT