চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মাস পর তামিমের ফিফটি, ২২ মাস সেঞ্চুরি নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 14, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছরের আগস্টে ফিফটির দেখা পেয়েছিলেন তামিম ইকবাল। পরে ৯ মাস পেরিয়ে গেছে। খরা কাটিয়ে আবারও ফিফটির নাগাল পেলেন বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাঁহাতি ওপেনার ৮২ বলে ৬৯ রানে আউট হয়েছেন। এদিকে ২২ মাস ওয়ানডে সেঞ্চুরি নেই তামিমের ব্যাটে।

সবশেষ হারারেতে ২০২১ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলেছিলেন। পরে ২০ ইনিংসে ফিফটিই পেলেন কেবল ৫টি, যার সর্বোচ্চটি অপরাজিত ৮৭ রানের, সেটিও বছরখানেক আগে, ২০২২ সালের মার্চে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে। আর ৯ মাস আগের ফিফটি ছিল গতবছরের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। ২৪০ ওয়ানডেতে বাঁহাতি ওপেনারের এটি ৫৬তম ফিফটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান। উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম ২০ বলে ৮ ও মেহেদী হাসান মিরাজ ৭ বলে ৪ রানে ব্যাট করছেন।

লিটন দাসের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে দ্রুত ফেরান জর্জ ডকরেল, কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। রানের গতিও কমে যায় পরে। বোল্ড হওয়ার আগে হৃদয়ের সংগ্রহ ১৬ বলে ১৩ রান। নাজমুল হোসেন শান্ত ও লিটন ৩৫ রান করে আউট হন।

এরআগে লাল-সবুজের জার্সিতে দুটি অভিষেক হয়। ডানহাতি ব্যাটার রনি তালুকদার ও বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ওয়ানডেতে প্রথম নামার সুযোগ পান। রনি ফিরেছেন ৪ রান করে।

Tags: অ্যাডাইরআয়ারল্যান্ডইংল্যান্ডচেমসফোর্ডতামিমবাংলাদেশব্যালবির্নেমৃত্যুঞ্জয়রনিলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

ঘরের মেঝেতে স্ত্রীর নিথর দেহ, স্বামীর মরদেহ ঘরে ঝুলন্ত

Next Post

বিপদাপন্ন এক হাজার উদ্ভিদের তালিকা প্রস্তুত করেছে সরকার

Next Post
বিপদাপন্ন এক হাজার উদ্ভিদের তালিকা প্রস্তুত করেছে সরকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদাপন্ন এক হাজার উদ্ভিদের তালিকা প্রস্তুত করেছে সরকার

চ্যানেল আই অনলাইন এর মূল ফটোগ্রাফি ও লোগো প্রদর্শিত হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সিঙ্গেল স্ক্রিনে প্রত্যাশা পূরণে ব্যর্থ 'পাঠান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT