চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একেবারেই বিধ্বস্তকর’, জোতা-সিলভার শোকবার্তায় পর্তুগীজ ফেডারেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 03, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের দুই ফুটবল খেলোয়াড় গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর পর্তুগালের হয়ে উয়েফা নেশনস কাপ জিতেছেন ডিয়েগো জোতা। ক্লাব বিশ্বকাপের বিরতিতে স্পেনে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি, সঙ্গে তার ভাই আন্দ্রে সিলভাও। তরুণ দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্তুগীজ ফুটবল ফেডারেশন।

শোক প্রকাশ করে ফেডারেশনটি বিবৃতিতে জানিয়েছে, ‘পর্তুগীজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগাল ফুটবল সম্প্রদায় ডিয়েগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পুরোপুরি বিধ্বস্ত। স্পেনে সকালে মারা যান তারা।’

‘ডিয়েগো জোতা দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন, প্রায় ৫০ ম্যাচ পর্তুগালের হয়ে খেলা জোতা অসাধারণ ব্যক্তি ছিলেন। যিনি সতীর্থ, প্রতিপক্ষকে সম্মান করতেন। তিনি আনন্দকে নিজের মানুষের মাঝে ছড়িয়ে দিতেন।’

‘আমার এবং পর্তুগীজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তাদের পরিবার ও বন্ধ-বান্ধবের প্রতি। এছাড়া এফসি লিভারপুল ও এফসি পেনাফিয়েল প্রতিও সমবেদনা প্রকাশ করছি যেখানে তারা খেলতেন।’

‘পর্তুগীজ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে উয়েফার কাছে আবেদন করেছে পর্তুগাল ও স্পেন মেয়েদের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। ডিয়েগো এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগীজ ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে, যাদের প্রতি সম্মান জানাতে আমরা সবকিছু করব।’

বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাদের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন।

Tags: এফএজোতাপর্তুগাললিড স্পোর্টসলিভারপুলসিলভা
Previous Post

পলান সরকার স্মরণে বই বিনিময় উৎসব

Next Post

দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

Next Post
প্রধান উপসাগর প্রেস উইং এর লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

নৃত্যশিল্পীরা একসাথে পারফর্ম করছে, কোরিওগ্রাফি প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার জুলাই অভ্যুত্থান নিয়ে ‘দ্রোহের রক্ত কদম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT