চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার জুলাই অভ্যুত্থান নিয়ে ‘দ্রোহের রক্ত কদম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 03, জুলাই 2025
in বিনোদন
A A
নৃত্যশিল্পীরা একসাথে পারফর্ম করছে, কোরিওগ্রাফি প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নতুন নাট্যপ্রযোজনা বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শীত হবে প্রতীকধর্মী ও প্রতিবাদী নাট্য প্রযোজনা ‘দ্রোহের রক্ত কদম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন।

নাট্য প্রযোজনাটি পরিবেশন করবে চট্টগ্রামের নাট্য সংগঠন ‘এথেরা: অব্যক্ত প্রতিধ্বনি’। নাটকটির নির্দেশনা ও নাট্য ভাবনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ।

“দ্রোহের রক্ত কদম”কেবল একটি নাটক নয়, প্রযোজনাটি প্রচলিত সমাজ ব্যবস্থার একটি রূপ তুলে ধরবে। যেখানে রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত অসাম্য, বিশৃঙ্খলা, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের মধ্যেকার এক বিকৃত প্রতিযোগিতাকে তুলে ধরা হয়েছে। এখানে সংলাপের চেয়ে অধিকতর বলিষ্ঠ এক মাধ্যম শরীরের ভাষা। এখানে সংলাপ নয়, দেহ কথা বলে। প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি নৈঃশব্দ্য একেকটি হাহাকার।

রাষ্ট্রযন্ত্র যখন তার শক্তির বলয় দিয়ে জনগণের কণ্ঠরোধ করে, শাসকের দমননীতি যখন মানুষের স্বপ্ন, বাকস্বাধীনতা ও ন্যায্যতার পথ রুদ্ধ করে তখনই মানুষের ভেতরে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। জেগে ওঠে এক অন্তর্লীনদ্রোহ। এছাড়াও এ নাটকে মানুষের মধ্যেকার এক অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলা হয়েছে, যেখানে একজনকে বাধা দিয়ে নিজে উপরে উঠার অসুস্থ ব্যাধি এ সমাজে প্রথা হিসেবে প্রচলিত আছে।

“দ্রোহের রক্ত কদম” নাটকের সহকারী নির্দেশনায় রয়েছেন বিশ্বনাথ ভৌমিক। নাটকের আলোক পরিকল্পক হিসেবে রয়েছেন আসলাম উদ্দিন, মঞ্চ ও সংগীত পরিকল্পক হিসেবে রয়েছেন ইন্দ্র জিৎ শীল।

কলাকুশলী হিসেবে রয়েছেন রাসিফ বিন ফাহিম, জেরিন আকতার নোশ্নি, সুমাইয়া তাবাসসুম, মোঃ মাহামুদুল ইসলাম বাঁধন, মোঃ মেহেদী হাসান মুন্না, পার্থ সেন, মোঃ শাহ্‌রিয়া শাকিল, ফাইরুয সাদেক, তানজীলা আক্তার এবং মো. মেহেদী হাসান সাদী।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানায়, নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: জুলাই আন্দোলনলিড বিনোদনশিল্পকলাসংস্কৃতি মন্ত্রণালয়
Previous Post

দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

Next Post

জোতা ও ভাইয়ের মৃত্যু, শোকবার্তায় যা লিখল লিভারপুল

Next Post
পরাজিত ফুটবলার ট্রফি হাতে, স্বস্তি ও গর্বের মিশ্র অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোতা ও ভাইয়ের মৃত্যু, শোকবার্তায় যা লিখল লিভারপুল

অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধকে লেবাস দিয়ে কালারিং করার প্রয়োজন নেই: অতিরিক্ত কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT