চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০০ রানের লিড পেরিয়ে গেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 16, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছন্দময় ব্যাটিংয়ে ঘুরছে বাংলাদেশের রানের চাকা। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটির পর মুমিনুল-লিটন জুটিতে আফগানদের বিপক্ষে ছয়শো রানের লিড পেরিয়ে গেছে লিটন দাসের দল। মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট অক্ষত রেখে স্বাগতিকদের লিড ৬০৭ রানে পৌঁছে গেছে মধ্যাহ্ন বিরতির পর।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শুধু জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। পরে হারায় দুই উইকেট। ওয়ানডে ভঙ্গিতে খেলতে থাকা শান্ত ১৫১ বলে ১২৪ রানে ফিরে গেছেন। মুমিনুল ১১২ বলে ৯৩ রানে অপরাজিত আছেন। সঙ্গী লিটন ৪৩ রানে।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। আগেই এ অর্জনে একমাত্র বাংলাদেশি ছিলেন মুমিনুল হক। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি।

মুমিনুলের ৫ বছর পর মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রান করেন ওয়ানডে স্টাইলে খেলে। দ্বিতীয় ইনিংসেও দেখান সেই ধারাবাহিকতা। মাত্র ১১৫ বলে ১৩টি চারে ছুঁয়ে ফেলেন তিনঅঙ্ক।

দুর্ভাগ্য জাকির হাসানের। সেঞ্চুরির আশা জাগিয়ে ৭১ করে রানআউট হন এ তরুণ। ভাঙে ১৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। নিজের ১৭তম হাফ সেঞ্চুরি তুলেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল।

প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৮২ রান। জবাবে দেড়শর আগেই গুটিয়ে যায় আফগানিস্তান। ২৩৬ রানের লিড পায় লিটন দাসের দল।

Tags: জোড়া সেঞ্চুরিটেস্টবাংলাদেশ-আফগানিস্তানমুমিনুললিড স্পোর্টসশান্ত
Previous Post

কোরবানির গরু নিয়ে তৌসিফ-ফারিণের বিবাদ!

Next Post

ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তে ৫ পাকিস্তানি জঙ্গি নিহত

Next Post
সেনা সদস্যরা সড়কে চলাচল করছে, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তে ৫ পাকিস্তানি জঙ্গি নিহত

দুটি পুরুষের ছবি, একজনের মুখে হাসি, অন্যজনের মুখে গম্ভীরতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন অভিনেতা তীর্থানন্দ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT