চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন অভিনেতা তীর্থানন্দ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 16, জুন 2023
in বিনোদন
A A
দুটি পুরুষের ছবি, একজনের মুখে হাসি, অন্যজনের মুখে গম্ভীরতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কপিল শর্মা শো-তে নানা পাটেকরের অনুকরণ করা তীর্থানন্দ রাও সম্প্রতি ফেসবুক লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শো-তে তিনি জুনিয়র নানা পাটেকর নামেই পরিচিত। সম্প্রতি এই অভিনেতা জানান, ‘এক মহিলার হাত থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।’

গেল সপ্তাহে ফেসবুক লাইভ চলাকালীন ফিনাইল পান করেন তীর্থানন্দ। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিরাপদ ঘোষণা করেন। জানানো হয় অভিনেতার অবস্থা স্থিতিশীল।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তীর্থানন্দ জানান একজন নারীর কারণে তিনি ১০ দিন ঘরছাড়া ছিলেন। এবং ওই নারীর ‘নির্যাতনে’ বিরক্ত হয়ে পড়েছিলেন। তিনি জানান, “পুলিশ যখন ওই নারীকে ডেকে পাঠায়, সে ফোনে বলে ‘ওকে মরতে দিন। আমি এমনিতেই ওকে ছেড়ে চলে যাচ্ছি।’ বলে ফোনটা কেটে দেয়। ওই মহিলা আমার নামে একাধিক মিথ্যে মামলা করেছে। আর আমি সেসব ভুয়া মামলা উঠিয়ে নিতে বললে আমার কাছ থেকে টাকা ও দামি দামি জিনিস দাবি করে।’’

তীর্থানন্দ জানান ওই নারী তার বাড়ির একাংশ দাবি করে বসে। শুধু তাই নয়, কিছুদিন আগে ২ লাখের একটা ফোনও নিয়েছে। নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে কপিল শর্মা শো-র এই সদস্য জানান, ‘সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সময়মতো চিকিৎসা হয়েছে। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি শুধু চাই ওই নারী তার করা সব ভুয়া মামলা প্রত্যাহার করে আমাকে এই সব থেকে মুক্ত করে দিক। আমি আমার সমস্ত টাকা খরচ করে ফেলেছি। এভাবে কাজেও মন বসাতে পারছি না।’

তীর্থানন্দ ২০১৬ সালে দ্য কপিল শর্মা শোতে কপিল শর্মার সঙ্গে কাজ করেছেন। কমেডি সার্কাসকে আজোবে-এরও অংশ ছিলেন তিনি। এর আগে অভিনেতা জানিয়েছিলেন যে, সুনীল গ্রোভারের সঙ্গে কপিলের সম্পর্ক খারাপ হওয়ার পর কপিল তাকে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তীর্থানন্দ তা গ্রহণ করতে পারেননি।

Tags: আত্মহত্যাকপিল শর্মাতীর্থানন্দ রাওশোসিনেমা
Previous Post

ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তে ৫ পাকিস্তানি জঙ্গি নিহত

Next Post

সাংবাদিক নাদিম হত্যার অভিযোগে ৬ জন আটক

Next Post
সাংবাদিক নাদিম হত্যার অভিযোগে আটক ৬ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নাদিম হত্যার অভিযোগে ৬ জন আটক

সাংবাদিক নাদিমের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT