চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআইবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যৌথ প্রশিক্ষণ উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিক ও সম্পাদকগণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআইবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যৌথ প্রশিক্ষণ উদ্যোগ

অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্স যৌথভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে যাচ্ছে।

সোমবার ২২ সেপ্টেম্বর পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্স নেতৃবৃন্দের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার, ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে ভুয়া সংবাদ প্রতিরোধ এবং প্রযুক্তি-ভিত্তিক নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, আগামী মাস থেকেই অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় আগ্রহী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে সহযোগিতা করতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সকে আহ্বান জানান।

এই প্রশিক্ষণে পিআইবির অভিজ্ঞ প্রশিক্ষকদের পাশাপাশি অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অভিজ্ঞ সাংবাদিকরাও প্রশিক্ষণ প্রদান করবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

পিআইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সহসভাপতি কে এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এইচ এম কবির আহম্মেদ, অর্থ সম্পাদক মঈন বকুল এবং অফিস সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

Tags: অনলাইনঅনলাইন এডিটরস অ্যালায়েন্সডিজিটাল সাংবাদিকতাপিআইবিপ্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
Previous Post

মহাসড়কে ট্রাকের চাপায় কাভার্ড ভ্যান হেলপার নিহত

Next Post

নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দল

Next Post
নির্বাচন কমিশন ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দল

বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনায় একজন বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য আলাদা সেকেন্ডারি মার্কেটের প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT