চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য আলাদা সেকেন্ডারি মার্কেটের প্রস্তাব

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
5:23 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনায় একজন বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশে সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য আলাদা কেনাবেচার বাজার (সেকেন্ডারি মার্কেট) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুত এই ধরনের বাজার স্থাপন সম্ভব, যা দেশের সামগ্রিক আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে।

সোমবার রাজধানীর উত্তরায় বন্ড ও সুকুক মার্কেটের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বর্তমানে সঞ্চয়পত্র আংশিকভাবে বাজারের সঙ্গে যুক্ত হলেও এটিকে পুরোপুরি লেনদেনযোগ্য করতে হবে। এতে গ্রাহকরা উপকৃত হবেন, পাশাপাশি একটি শক্তিশালী সেকেন্ডারি মার্কেট গড়ে উঠবে এবং বাজারে তারল্য বাড়বে। একইভাবে বেসরকারি বন্ডকেও লেনদেনযোগ্য করার পরামর্শ দেন তিনি। সঠিক কাঠামো নিশ্চিত করা গেলে রাতারাতি বন্ড মার্কেট দ্বিগুণ হতে পারে বলেও মন্তব্য করেন গভর্নর।

বন্ড বাজারে দীর্ঘমেয়াদি তহবিলের উৎস হিসেবে সরকারি পেনশন, করপোরেট পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ও বেনেভোলেন্ট ফান্ডকে কাজে লাগানোর ওপর জোর দেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি কার্যকর পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন জরুরি, যা তহবিল ব্যবস্থাপনার সঠিকতা নিশ্চিত করবে।

গভর্নর বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের আর্থিক কাঠামোর তুলনা টেনে বলেন, বিশ্ব অর্থনীতি মূলত বন্ডনির্ভর, যেখানে প্রায় ১৩০ ট্রিলিয়ন ডলারের বন্ড ইস্যু হয়েছে, যা বৈশ্বিক জিডিপির প্রায় ১৩০ শতাংশ। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকনির্ভর অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। এখানে দ্বিতীয় বৃহত্তম বাজার হলো স্টক মার্কেট, যেখানে বিনিয়োগের পরিমাণ ৯০ ট্রিলিয়ন ডলার, আর তৃতীয় হলো মানি মার্কেট, যার আকার ৬০ ট্রিলিয়ন ডলার। দেশের বিমা খাত জিডিপির মাত্র শূন্য দশমিক চার শতাংশ, যা তুলনামূলকভাবে নগণ্য।

তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চাহিদা ও সরবরাহ– উভয় দিক থেকেই বন্ড বাজার গড়ে তুলতে হবে। বর্তমানে সরকারি বন্ডের আধিপত্য থাকলেও করপোরেট বন্ড মার্কেট কার্যত নেই। করপোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের ওপর বেশি নির্ভর করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার মতে, এর পেছনে ঋণ পরিশোধ না করার সুযোগ বা রাজনৈতিক প্রভাবও ভূমিকা রাখতে পারে।

সুকুকের (ইসলামি বন্ড) ক্ষুদ্র বাজারের প্রসঙ্গ টেনে গভর্নর জানান, এখন পর্যন্ত মাত্র ছয়টি সুকুক ইস্যু হয়েছে, যার মোট মূল্য ২৪ হাজার কোটি টাকা। এই বাজার বড় করার লক্ষ্যে তিনি নতুন প্রস্তাব দেন। তার পরামর্শ, যমুনা বা পদ্মা সেতুর মতো আয়-উৎপাদনকারী প্রকল্পের টোল আদায় বা মেট্রোরেলের আয়কে ‘সিকিউরিটাইজ’ করে নতুন প্রকল্পের জন্য বিনিয়োগ তহবিল সংগ্রহ করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি বিশেষ কার্যকরী বিভাগ থাকা প্রয়োজন বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানের শেষে আহসান এইচ মনসুর জানান, বন্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একটি গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছে। খুব শিগগিরই সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদনটি সরকারের কাছে উপস্থাপন করা হবে। এতে প্রচলিত ও সুকুক উভয় ধরনের বন্ড বাজারের উন্নয়নের দিকনির্দেশনা থাকবে।

Tags: আহসান এইচ মনসুরবন্ডসুকুকসেকেন্ডারি মার্কেট
Previous Post

নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দল

Next Post

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

Next Post
নতুন সিইও রুহুল কুদ্দুস খান এর ছবি, আধুনিক অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

দুর্গাপূজার প্যান্ডেলে দেবী দুর্গার সুন্দর মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় ঘুরে আসুন ঢাকার ঐতিহ্যবাহী মণ্ডপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT