চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করবে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in বাংলাদেশ
A A
ফ্রান্সের প্রতিনিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া উপহার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ফ্রান্স। বিদ্যুৎ, স্যাটেলাইটসহ প্রযুক্তিখাতেও সহযোগিতামূলক সম্পর্ক দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে বাংলাদেশের সকল উন্নয়নের সাথে থাকবে ফ্রান্স।

আজ (১১ সেপ্টেম্বর) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ফরাসী প্রেসিডেন্ট।

দুই নেতার বৈঠক প্রসঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে।ফ্রান্স ও বাংলাদেশের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ এবং সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ম্যাক্রোঁ।

ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স সরকার এবং ফ্রান্সের জনগণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আজ সকাল ১০টা ২০ মিনিটে ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও ফ্রান্সের প্রতিনিধিদের মধ্যে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরে তারা একটি দ্বিপাক্ষিক এবং একটি একান্ত বৈঠকে অংশ নেন।

এর আগে ধানমন্ডি ৩২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

দু’দিনের সফরে রোববার রাতে ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
Tags: ইম্যানুয়েল ম্যাক্রোঁপ্রধানমন্ত্রীফরাসী প্রেসিডেন্টযৌথ বিবৃতিশেখ হাসিনা
Previous Post

মেয়ের বাবা হলেন মুশফিক

Next Post

টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি দর্শক!

Next Post
কনসার্টে দর্শকদের ভিড়, টিকিট না পেয়ে হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি দর্শক!

জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সময় জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন এফ কেনেডি হত্যাকাণ্ডে 'ম্যাজিক বুলেট' সূত্রে নতুন তথ্য দিলেন সাবেক গোয়েন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT