চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি দর্শক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
কনসার্টে দর্শকদের ভিড়, টিকিট না পেয়ে হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার চেন্নাইয়ে এ আর রহমানের চেন্নাই কনসার্ট যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এত ভিড়ে নাজেহাল হয়ে দর্শক আয়োজকদের দিকে অভিযোগের তীর ছুড়েছে।

এ আর রহমানের গান সরাসরি শোনার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য অগ্রিম টিকেট নিয়ে রেখেছিলেন অধিকাংশ দর্শক। সময় হতেই অনুষ্ঠানের ভেন্যুর সামনে ভক্তদের ভিড় বাড়তে থাকে। ভেন্যুতে ধারণ ক্ষমতার থেকে বেশি ভিড় হয়েছিল। অনেককে টিকিট থাকা স্বত্বেও ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে সব মিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

সামাজিক মাধ্যমে এ আর রহমানের ভক্তরা ঘটনা শেয়ার করেছেন। তারা ছবি এবং ভিডিও পোস্ট করে আয়োজকদের তুলোধোনা করেন। এক ব্যক্তি লেখেন, ‘২০০০ টাকা দিয়ে ভক্তরা টিকিট কাটার পরেও অনুষ্ঠানে ঢুকতে পারেননি।’

আরেক ব্যক্তি লেখেন, ‘ভীষণ খারাপ ভাবে আয়োজন করা হয়েছিল কনসার্টটি। পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হল। এখানে গিয়ে রীতিমত স্ট্রেসড মনে হচ্ছিল, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, মানে চরম বিরক্তিকর। ঠিক ভাবে কোনও গান শুনতে পারিনি।’

Stampede like situation happening in #ARRahman concert.

Many are being sent out from concert.

Many aren’t allowed inside despite having passes.

All price category pass holders are mixed without segregating them to their respective pass category.

Parking is also a major… pic.twitter.com/qLmZRHbYZl

— Manobala Vijayabalan (@ManobalaV) September 10, 2023

আরেক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আজ আমার মাঝের ৩০ বছরের ভক্তটা মরে গেল। একজন পারফর্মার যিনি স্টেজে পারফর্ম করছেন, তিনি সামনে কী ঘটছে তার কিছুই দেখতে পাননি?’

কনসার্টের শব্দের মানও খুবই খারাপ ছিল বলে অভিযোগ উঠেছে। এত ভিড় ও বিশৃঙ্খলায় অনেক ভক্তের প্যানিক অ্যাটাক হয়েছে। কেউ কেউ রেগে গিয়ে টিকেট ছিঁড়ে ফেলেছেন। অনেক নারী শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কিতে অনেকে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে।

যার কনসার্ট নিয়ে এত বিতর্ক, এমন ভীতিকর অবস্থা, সেই এ আর রহমানই এখনও কোনো মন্তব্য করেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: এ আর রহমানকনসার্ট
Previous Post

স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করবে ফ্রান্স

Next Post

জন এফ কেনেডি হত্যাকাণ্ডে ‘ম্যাজিক বুলেট’ সূত্রে নতুন তথ্য দিলেন সাবেক গোয়েন্দা

Next Post
জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সময় জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন এফ কেনেডি হত্যাকাণ্ডে 'ম্যাজিক বুলেট' সূত্রে নতুন তথ্য দিলেন সাবেক গোয়েন্দা

মরক্কোতে ভূমিকম্পের কারণে ধ্বংসপ্রাপ্ত গ্রাম, ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে ভূমিকম্প: ফোনে প্রেমিকার মৃত্যুর সাক্ষী হলেন প্রেমিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT