জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় দুই রাষ্ট্রনেতাকে হাস্যোজ্জ্বল দেখা গিয়েছে।
শনিবার ৯ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে শুরু হয় দুই দিনের জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। এরপর জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলফি তুলতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর সাথে তার কন্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলও বাইডেনের সেলফিতে আসেন।
এর আগে নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে সম্মেলন স্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।









