চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির মধ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ ডে সুবিধা রাখার পরও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মিলছে না স্বস্তির খবর। পুরো সপ্তাহেজুড়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের ম্যাচের দিন বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

রোববার স্থানীয় সময় ২টার দিকে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। পূর্বাভাস সঠিক হলে রোববার ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়া অসম্ভব হয়ে পড়বে। সন্ধ্যায়ও বৃষ্টির সম্ভাবনা বেশি। কোনোভাবে ম্যাচ শুরু হলেও সন্ধ্যার পরে বিঘ্ন ঘটবে। সোমবার রিজার্ভ ডে-তেও বৃষ্টির সম্ভাবনা বেশি।

সাধারণত কলম্বোতে সেপ্টেম্বরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয় না। অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হয় বর্ষাকাল। এ বছরের বাস্তবতা ভিন্ন। সময়ের আগেই হাজির বর্ষা মৌসুম।

এশিয়া কাপের মাঝপথে তৈরি করা নতুন নিয়ম নিয়ে চলছে সমালোচনা। ১৭ সেপ্টেম্বর ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও বাকি ম্যাচগুলোতে সেই ব্যবস্থা ছিল না। আসরের মাঝপথে হুট করেই সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে’র উদয় ঘটিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। যদিও সুপার ফোরের অন্য কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে না।

আম্পায়াররা ১০ সেপ্টেম্বর ম্যাচের নির্ধারিত দিন ফলাফল বের করার চেষ্টা করবেন। খেলা বিলম্বিত কিংবা বাধার সম্মুখীন হলে সময় ৯০ মিনিট বাড়ানো যাবে। ম্যাচটি সেদিন শেষ না হলে, যে অবস্থায় তা থেমেছিল, সেখান থেকেই পরদিন ১১ সেপ্টেম্বর শুরু হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনালসহ পাঁচ ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় সরানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) শেষ মুহূর্তে সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। এসিসির দাবি ছিল, ম্যাচগুলো সরানোর পরিকল্পনা প্রণয়নে অনেক দেরি হয়ে গেছে। অনেক দর্শক ইতিমধ্যেই কলম্বোতে খেলাগুলো দেখার জন্য ভ্রমণ পরিকল্পনা করেছেন।

গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আগে ব্যাট করা টিম ইন্ডিয়া ৪৮.৫ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি।

Tags: আবহাওয়াএশিয়া কাপ-২০২৩কলম্বোপাকিস্তানবৃষ্টিভারতলিড স্পোর্টস
Previous Post

কড়া নিরাপত্তায় নয়াদিল্লীতে জি-২০ সম্মেলন শুরু

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের সেলফি

Next Post
বিশ্ব নেতাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি, হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের সেলফি

চার নির্মাতার সঙ্গে হিন্দি ছবি আমদানির আলোচনা চলাকালে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ছবি আমদানির প্রেক্ষিতে চার নির্মাতার চাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT