চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের সহায়তায় বিলের অনুমোদন নিয়ে আশাবাদী জো বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জো বাইডেন ও ইউক্রেনের প্রতিনিধি সাক্ষাৎ, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দিতে ৬০ বিলিয়ন ডলারের একটি বিল মার্কিন সিনেটে পাশ হয়েছে। এখন বিলটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদন লাগবে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশাবাদী বিলটি সেখানে অনুমোদন পাবে। 

বিবিসি জানিয়েছে, জেলেনস্কি এর আগে ইউরোপে একটি বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে আরও অস্ত্রের জন্য জরুরি আবেদন করেছিলেন। তবে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার ব্যাপারে রিপাবলিকান পার্টির সদস্যদের অনেকে বিরোধীতা করায় বিলটি পাশ হতে সময় লাগছে।

শনিবার জেলেনস্কির সঙ্গে ফোনে এক আলাপের পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের জনগণ কতটা সাহস এবং বীরত্বের সঙ্গে লড়াই করছেন। কিন্তু এত কিছু করার পরেও তারা গোলাবারুদের অভাবে হেরে যাবে এটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। তিনি বলেন, আমি এটিকে অনৈতিক বলে মনে করি। তাই আমি লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা তাদের প্রয়োজনীয় গোলাবারুদ এবং তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় কিছু সরবরাহ করতে পারি।

এদিকে জেলেনস্কি এই বিলে অনুমোদন দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আনন্দিত যে, আমি আমেরিকান প্রেসিডেন্টের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারি।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কংগ্রেসের বিরোধিতার কারণে ইউক্রেনে সরবরাহ কমে গেছে। এর ফলে গোলাবারুদ সরবরাহ করতে না পারায় ইউক্রেনের সামরিক বাহিনীকে অবদিভকা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হয়েছে। সম্প্রতি রণক্ষেত্রে গোলাবারুদের ঘাটতির কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কায় পড়েছে ইউক্রেন। আর এই সংকটের জন্য পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

Tags: ইউক্রেনইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলাজো বাইডেনভলোদিমির জেলেনস্কিযুদ্ধরাশিয়া
Previous Post

ডিএমপির কুইক রেসপন্স টিম পরীক্ষার্থী-অভিভাবকদের আস্থার প্রতীক

Next Post

সরকারি মেডিকেল কলেজে ভর্তি খরচ কত?

Next Post
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি মেডিকেল কলেজে ভর্তি খরচ কত?

সাফে দুই পুরস্কার জেতা সাগরিকা, সোনালী ও ব্রোঞ্জ পদক হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের দুই পুরস্কার সাগরিকার 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT