চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপির কুইক রেসপন্স টিম পরীক্ষার্থী-অভিভাবকদের আস্থার প্রতীক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in বাংলাদেশ
A A
ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি কুইক রেসপন্স টিমের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীতে ১২২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পরীক্ষার  দ্বিতীয় দিনে শতাধিক পরীক্ষার্থীকে সহায়তা করেছে এ টিম।

পরীক্ষার্থীরা ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে অথবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদের দ্রুত সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের ৩২টি কুইক রেসপন্স টিম কাজ করছে।

ঢাকায় ট্রাফিকের প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা এ টিমে কাজ করছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীতে ডিএমপির কুইক রেসপন্স টিম শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আজ ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিল, অনেকের কেন্দ্রে পৌঁছাতে দেরি হচ্ছিল। তাদের ডিএমপির কুইক রেসপন্স টিম বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেয়।

রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে হলিক্রস মোড় ও তেজগাঁও রেলগেট ডাইভারশন দিয়ে কেন্দ্রের সামনে চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা রাখা হয়েছে। ডিসি ট্রাফিক তেজগাঁও মোস্তাক আহমেদের নেতৃত্বে কুইক রেসপন্স টিমের সার্বিক কার্যক্রম দেখভাল করছেন এডিসি ট্রাফিক তেজগাঁও জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট এসিরা।

Tags: এসএসসি পরীক্ষাকুইক রেসপন্স টিমডিএমপি
Previous Post

বন্দি হাতির নির্যাতন বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট

Next Post

ইউক্রেনের সহায়তায় বিলের অনুমোদন নিয়ে আশাবাদী জো বাইডেন

Next Post
জো বাইডেন ও ইউক্রেনের প্রতিনিধি সাক্ষাৎ, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সহায়তায় বিলের অনুমোদন নিয়ে আশাবাদী জো বাইডেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি মেডিকেল কলেজে ভর্তি খরচ কত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT