চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জবি ছাত্রলীগের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 22, মে 2023
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
জনগণের ভিড়ে বাসে উঠতে চেষ্টা করছে মানুষ, ঢাকা শহরে জনজট. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, খুন ও কবরস্থ করার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (২২ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি ঢাকা জর্জ কোট, রায়সাহেব বাজার, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বাহাদুরশাহ পার্ক ও বাংলাবাজার হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ফেটে পড়েন। তাদের কন্ঠে ভেসে আসে ‘বিএনপির কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’।

বিক্ষোভ মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ প্রায় তিন শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের নূন্যতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।

তিনি আরও বলেন, এই হুমকির মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করলো তারা হত্যার রাজনীতি বিশ্বাস করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের ষড়যন্ত্রের  সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল। খুনি জিয়ার প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুর হত্যাকান্ড ঘটেছে। ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল। চার দলীয়জোট সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ, ছাত্রলীগের অগণিত নেতা-কর্মী তাদের হত্যাকান্ডের স্বীকার হয়।

তিনি আরও বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ স্পষ্ট বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা রক্ত দিতে সর্বদা প্রস্তুত। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র আমরা বেঁচে থাকতে বাস্তবায়ন হতে দিবো না। অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার হুমকি দাতা আবু সাইদ চাঁদকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে এধরণের ধৃষ্টতা দেখানোর সাহস কিংবা স্বপ্ন যাতে কেউ দেখতে না পারে।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফা নাই। এক দফা; শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার, আমরা তা করব ইনশাল্লাহ।’

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

আর এক ম্যাচ, শিরোপা মেসি-এমবাপেদের

Next Post

১৫ হাজার মানুষের জন্য মেজবানের ব্যতিক্রমী আয়োজন

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ হাজার মানুষের জন্য মেজবানের ব্যতিক্রমী আয়োজন

মেসি আর্জেন্টিনার জার্সিতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির নেতৃত্বেই চীনে আসছে আর্জেন্টিনা, টিকিট কেনার হিড়িক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT