চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ হাজার মানুষের জন্য মেজবানের ব্যতিক্রমী আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 22, মে 2023
in রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় ১৫ হাজার লোকের একটি বিশাল মেজবানির আয়োজন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু এবং নিজ পরিবারের প্রয়াত পিতা মাতাসহ অন্যদের সুস্বাস্থ্য কামনা করে আয়োজিত দোয়া মাহফিল উপলেক্ষ এই মেজবানি করা হয়।

ঢাকা-১৮ আসন এলাকার প্রায় তিন হাজার আলেম ওলামারা এ দোয়া মাহফিলে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্থানীয় আলেম ওলামাসহ বৃহত্তর উত্তরার আওয়ামী লীগ দলীয় প্রায় ১৫ হাজার নেতাকর্মীকে এই মেজবানিতে আপ্যায়ন করা হয়।

রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টর খেলার মাঠে আয়োজিত দোয়া ও মেজবানিতে ঢাকা-১৮ আসন এলাকার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। এর আগেও সংসদ সদস্য হাবিব হাসানের উদ্যেগে বড় বড় মেজাবানির আয়োজন করা হয়।

এবারের দোয়া ও মেজবানি আয়োজনের বিষয়ে হাবিব হাসান বলেন, জাতির জনক প্রয়াত নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং তার পরিবার ও পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া এবং আমার প্রয়াত পিতা মাতাসহ নাতি নাতনির সুস্বাস্থ্য কামনা করে এই দোয়া ও মেজাবানির আয়োজন করেছি। আজকের এই মেজবানিতে শত শত আলেম ওলামা এবং আমার দলের প্রানপ্রিয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে একবেলা খাবে এটা মাথায় রেখেই এই আয়োজন আমি করেছি। তাছাড়া বিভিন্ন সময় নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আমি দাওয়াত করি। একবেলা খাওয়াই, এতে আমি আনন্দ পাই।

উল্লেখ্য, আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান এমপি হাবিব হাসানের এই মেজবানির আয়োজন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জবি ছাত্রলীগের বিক্ষোভ

Next Post

মেসির নেতৃত্বেই চীনে আসছে আর্জেন্টিনা, টিকিট কেনার হিড়িক

Next Post
মেসি আর্জেন্টিনার জার্সিতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির নেতৃত্বেই চীনে আসছে আর্জেন্টিনা, টিকিট কেনার হিড়িক

Young man taking selfie on rooftop at night with city skyline behind him. Channel i News - চ্যানেল আই নিউজ

বাথরুম থেকে উদ্ধার অভিনেতার মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT