চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ও শালীনতা রক্ষায় যবিপ্রবি প্রক্টরের অভিযান

শিহাব উদ্দিন সরকার by শিহাব উদ্দিন সরকার
12:29 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
রাতের ক্যাম্পাসে নিরাপত্তা চেকপোস্টের দৃশ্য, আলো ও ছায়ার মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে শালীনতা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে খেয়াল রাখার দাবিও জানিয়েছেন তারা।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার পর ক্যাম্পাসের অভ্যন্তরে অশালীন ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি বন্ধে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ভিসি বাংলো রোডসহ বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোতে গাড়িতে করে অভিযান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

জানা যায়, সম্প্রতি ক্যাম্পাসে এসকল কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এর সূত্র ধরে গত কয়েকদিন যাবৎ রাত ৮টা থেকে নয়টার মধ্যবর্তী সময়ে অভিযান পরিচালনা করছেন প্রক্টর। এ সময় শিক্ষার্থীদের প্রাথমিকভাবে সতর্ক করছেন তিনি। পাশাপাশি অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোতে কোনো ছেলে ও মেয়ে শিক্ষার্থী যুগল একসাথে না থাকে সে বিষয়েও সতর্ক করছেন।

এই বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী তানভীর বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখার জন্য প্রক্টর স্যারের টহল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শুধু অশালীন কার্যকলাপ রোধ করতেই সহায়তা করে না বরং আমাদের সবার মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে।

কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাব্বির খন্দকার বলেন, সামগ্রিক সুন্দর পরিবেশ রক্ষার্থে প্রক্টর স্যারের অভিযান সাধুবাদ পাবার যোগ্য। যদি কিছু শিক্ষার্থী অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে প্রশাসনের দায়িত্ব এসব বিষয় সঠিকভাবে তদন্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণ শিক্ষার্থীরা যেনো কোনো ভাবেই হয়রানির মুখোমুখি না হয়, তারা যেনো স্বাধীনভাবে স্বাছ্যন্দে ক্যাম্পাসে চলাচল করতে পারে।

গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল বলেন, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি কামনা করছি। ক্যাম্পাসটি যেমন মাদ্রাসাও নয় তেমনি এটি অসামাজিক কার্যকলাপের স্থানও নয় । এখানে ছাত্রছাত্রীরা একটি শালীন সহবস্থানের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও এক্সট্রা কারিকুলাম একটিভিটি করবে। আশা করি যবিপ্রবি প্রশাসনের তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমারা এ অভিযান পরিচালনা করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে এমন ঘটনার যেন না ঘটে সেজন্য আমরা রাতে বিশেষ অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

Tags: ক্যাম্পাসযবিপ্রবি
Previous Post

ক্যানসারে বাদ পড়ল কিডনি, কেমন আছেন ‘অল দ্যাট ব্রিদস’ পরিচালক?

Next Post

সারাদেশে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

Next Post
রাতের সময় ঢাকায় ঘন কুয়াশা ও হালকা বৃষ্টি, রাস্তা ফাঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

শহীদ রিয়াজের বাড়িতে ছাত্র আন্দোলনের সময় নেতৃবৃন্দের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজের বাড়িতে নৌপরিবহন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT